1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

পরিবেশের ভারসাম্য নির্ভর করে নদ-নদীগুলো ভালো থাকার উপরঃ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক

  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ১০৮ বার পঠিত

হবিগঞ্জে “খোয়াই নদী রক্ষায় নাগরিক আন্দোলন, প্রশাসনিক পদক্ষেপ ও বাস্তবতা” বিষয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ মে শুক্রবার বিকেল ৪ টায় হবিগঞ্জ উন্নয়ন সংস্থার কনফারেন্স হলে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখার উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
বাপা হবিগঞ্জ আঞ্চলিক শাখার সভাপতি অধ্যাপক মোঃ ইকরামুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. মোহম্মদ জহিরুল হক। সভার শুরুতে খোয়াই, পুরাতন খোয়াই নদীর বর্তমান সংকট, অবৈধ দখল- দূষণ ও পুকুর- জলাশয় নিয়ে একটি বিস্তারিত মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন বাপা হবিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল।
আলোচনায় অংশ নেন সংগঠনের সহ-সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, কবি ও কলামিস্ট তাহমিনা বেগম গিনি, হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন, রোটারিয়ান এম তবারক আলী লস্কর, সিদ্দিকী হারুন, অ্যাডভোকেট তাহমিনা খান জলি, লাখাই প্রেসক্লাবের সভাপতি মোঃ বাহার উদ্দিন, চলচ্চিত্রকার মোক্তাদির ইবনে ছালাম, অ্যাডভোকেট সায়লা খান, আফরোজা সিদ্দিকা, মোঃ আব্দুল কাইয়ূম, ‘গাছমামা’ হিসেবে পরিচিত মোঃ রায়হান, সামাজিক সংগঠন বটতলা’র সাধারণ সম্পাদক হাসবী সাঈদ চৌধুরী, মাহমুদ ইকবাল, সাইফুল ইসলাম, ‘বিডিক্লিন’- এর সংগঠক সোহাগ গাজী, গালিব হাসান, মোঃ শামীম মিয়া, এম ইয়াকুব হাসান অন্তর, মোঃ বাহার মিয়া, প্রমূখ। আলোচনা সভায় খোয়াই নদীর নাব্যতা সংকট, শহরের দীর্ঘমেয়াদী ঝুঁকি, পুরাতন খোয়াই নদী, বাইপাস সড়কের খাল, পুকুর – জলাশয় এর বর্তমান অবস্থা গুরুত্বের সাথে উঠে আসে।
অনুষ্ঠানে প্রধান অতিথি বাপার আজীবন সদস্য ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, “নদীকে কেবল পানি প্রবাহের পথ বা পানির আধার হিসেবে দেখলে হবে না; বরং একটি জনপদের পরিবেশের ভারসাম্য, কৃষি ব্যবস্থা, নৌ যোগাযোগ ব্যবস্থা, জীববৈচিত্র্যের আশ্রয়স্থল, বন্যা নিয়ন্ত্রণ, পানি পুনঃচক্র এবং ভূগর্ভস্থ পানির স্তর বজায় রাখাসহ এলাকার সার্বিক অর্থনীতি, সাহিত্য সংস্কৃতি ও সভ্যতার অংশ। হবিগঞ্জের পরিবেশের ভারসাম্য নির্ভর করে নদ-নদীগুলো ভালো থাকার উপর। খোয়াইসহ সকল নদ-নদী দখল ও দূষনমুক্ত করে নদীর স্বাভাবিক গতি ফিরিয়ে না আনলে হবিগঞ্জের পরিবেশ বিপর্যয় আরো ভয়াবহ হবে। বিশেষ করে পুরাতন খোয়াই নদী খনন ও সংস্কার না করলে হবিগঞ্জ পৌর এলাকার জলাবদ্ধতা সমস্যার কোনো সমাধান হবে না।”
মূলপ্রবন্ধ উপস্থাপনে তোফাজ্জল সোহেল বলেন, “খোয়াই নদী আজ অস্তিত্ব সংকটে ভুগছে। আমরা দীর্ঘ সময় ধরে মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে দেখছি যে, প্রশাসনিক কিছু উদ্যোগ নেওয়া হলেও তার যথাযথ বাস্তবায়ন ও ধারাবাহিকতার অভাব রয়েছে। আমরা জানতে পেরেছি গত ১৫ এপ্রিল পরিকল্পনা কমিশন ‘পুরাতন খোয়াই নদী রেস্টোরেশন প্রকল্প’ অনুমোদনের সুপারিশ করেছে। ৪৮ কোটি টাকা ব্যয়ে প্রকল্পে নদীর ৪ কিলোমিটার অংশে দখল উচ্ছেদ, খনন, ওয়াকওয়ে ও ৩ টি ব্রিজ নির্মাণের পরিকল্পনা রয়েছে এই প্রকল্পে। নির্মোহ সীমানা নির্ধারণ করে এটি দ্রুত বাস্তবায়ন এবং হবিগঞ্জের বাইপাস সড়কের উভয় পাশের খাল খনন, পুকুর জলাশয় গুলোর সীমানা নির্ধারণ করে বিজ্ঞানভিত্তিক সংস্কার এর মাধ্যমে প্রাকৃতিক অবস্থা বজায় রাখতে হবে। আমরা কেবল কাগজ-কলমে সমাধান চাই না। খোয়াই, পুরাতন খোয়াই নদীকে তার স্বাভাবিক প্রবাহ নিশ্চিত ও পুকুর জলাশয়গুলো প্রাকৃতিক পরিবেশ রাখার জন্য বাস্তবমুখী এবং টেকসই পরিকল্পনা ও এর বাস্তবায়ন দেখতে চাই।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park