1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

৬ শতাধিক সুবিধা বঞ্চিত শিশু-কিশোরকে ঈদের নতুন কাপড় দিলো তারুণ্য সোসাইটি হবিগঞ্জ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৩৩৮ বার পঠিত

হবিগঞ্জ প্রতিনিধি :-
হবিগঞ্জের প্রতিশ্রুতিশীল তরুণ-তরুণীদের সংগঠন তারুণ্য সোসাইটি প্রতিবারের ন্যায় এবারও আয়োজন করেছে সুবিধা বঞ্চিত শিশু-কিশোরদের মাঝে ঈদের নতুন কাপড় প্রদান কর্মসূচী ‘একটি ঈদ ওদের জন্য’ ও ‘তারুণ্যের মেহেদী উৎসব’। ১৭ মার্চ মঙ্গলবার বেলা ২ টায় বাডস হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত ‘একটি ঈদ ওদের জন্য’ ও ‘তারুণ্যের মেহেদী উৎসব’ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক।
সংগঠনের সভাপতি আবিদুর রহমান রাকিবের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোজাম্মেল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সরকারি বৃন্দাবন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ ইকরামুল ওয়াদুদ, হবিগঞ্জ রেডক্রিসেন্ট সোসাইটির সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) হবিগঞ্জ শাখার আহবায়ক কবি তাহমিনা বেগম গিনী, সদস্য সচিব তোফাজ্জল সোহেলবাডস হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নূর উদ্দিন জাহাঙ্গীর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রোগ্রাম চেয়ারম্যান ফয়েজ আহমেদ, মোঃ তারিফ, তাসকিয়া তাবাসসুম বৃষ্টি, নওরিন নুজহাত নিহা, জাকিয়া শোভা, প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি ওসমান গণি রুমি। অনুষ্ঠানের অন্যতম আকর্ষন ছিল তারুণ্যের মেহেদী উৎসব। এতে সেরা মেহেদী ডিজাইনারদের পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, সকলকে নিয়ে আনন্দ ও খুশি ভাগাভাগির মধ্যেই ঈদের প্রকৃত মাহাত্ম্য নিহিত। সুস্থ সমাজ বিনির্মাণে তরুণ-তরুণীদের মধ্যে সুস্থ চিন্তা চেতনা ও কর্মের চর্চা করতে হবে। কিশোর অপরাধ নিয়ে যখন মাথামাথি সেখানে হবিগঞ্জের তরুণ-তরুণীদের এ উদ্যোগ প্রশংসনীয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park