
মোঃ মুজিবুর রহমান, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ-এর পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতির “শুভেচ্ছা ও অভিনন্দন!”
——-
গোলাপগঞ্জ উপজেলার অন্যতম শ্রেষ্ঠ ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ-এর পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মোঃ মুজিবুর রহমান মহোদয়কে জানাচ্ছি লাল গোলাপের শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন।
আপনার দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা, প্রজ্ঞা এবং বলিষ্ঠ নেতৃত্বে বিদ্যাপীঠটির শিক্ষার মান আরও উন্নত হবে এবং এটি উন্নতির নতুন শিখরে পৌঁছাবে—এই প্রত্যাশা করি।
আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং পরিচালনা কমিটির সভাপতি হিসেবে অর্পিত দায়িত্ব পালনে সার্বিক সাফল্য কামনা করছি। 🌹
দেলোয়ার হোসেন মাহমুদ
সভাপতি
গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতি।