1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

সিলেট পাসপোর্ট অফিসে সেবাগ্রহীতাদের অভিজ্ঞতা শুনলেন এমদাদ হোসেন

  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৫ বার পঠিত

সিলেট প্রতিনিধি :-
সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিস পরিদর্শন করে সেবাগ্রহীতাদের সঙ্গে সরাসরি কথা বলেছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। পাসপোর্ট সেবা নিতে গিয়ে সাধারণ মানুষ কোনো ধরনের ভোগান্তি বা সমস্যায় পড়ছেন কি না, তা জানতে তাদের কাছ থেকে অভিজ্ঞতার কথা শোনেন তিনি।

পরিদর্শনকালে পাসপোর্ট অফিসের বিভিন্ন সেবা কার্যক্রম ঘুরে দেখেন এমদাদ হোসেন চৌধুরী। এ সময় পাসপোর্টের আবেদন, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই, বায়োমেট্রিকসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রক্রিয়া নিয়ে সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন তিনি।

সেবাগ্রহীতাদের সঙ্গে আলাপকালে কয়েকজন নিজেদের অভিজ্ঞতা ও পাসপোর্ট সংক্রান্ত সমস্যার কথা তুলে ধরেন। তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনার পাশাপাশি পরে সংশ্লিষ্টদের সঙ্গে এসব বিষয় নিয়ে মতবিনিময় করেন এমদাদ হোসেন চৌধুরী।

এ সময় এমদাদ হোসেন চৌধুরী বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার আমলে পাসপোর্ট অফিসে দুর্নীতি দৌরাত্ম বেড়েছিল। বিএনপি সরকার আসার পর থেকে দুর্নীতি দৌরাত্ম কমতে থাকে। আজকে আমি কথা বলে যা বুঝতে পেরেছি মানুষ এখন আগের থেকে অনেক ভালো সেবা পাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি সরকারের হাত ধরে সকল দুর্নীতি বন্ধ হবে। এদেশে দুর্নীতি চলবে না। দেশকে আমরা সবাই মিলে সুন্দর সমৃদ্ধ করে তুলবে।’

পরিদর্শনের সময় পাসপোর্ট অফিসের সার্বিক কার্যক্রম, সেবার মান এবং সাধারণ মানুষের প্রত্যাশা নিয়েও আলোচনা হয়। সেবাগ্রহীতারা যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই সহজ, স্বচ্ছ ও দ্রুত পাসপোর্ট সেবা পান, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

এ সময় তার সঙ্গে ছিলেন মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মুর্শেদ আহমদ মকুল, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নাজিম উদ্দীন এবং মহানগর বিএনপির উপদেষ্টা মো. মোতাহার হোসেন (জিহাদ)।

হঠাৎ করে বিভাগীয় পাসপোর্ট অফিসে বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতি এবং সেবাগ্রহীতাদের সঙ্গে তাদের সরাসরি কথোপকথন সেখানে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে আগ্রহ তৈরি করে।

সাধারণ মানুষের পাসপোর্ট সেবা পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান অভিজ্ঞতা ও ভোগান্তির বিষয়গুলো সরাসরি জানার এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park