
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বজ্রপাতে মকসুদ মিয়া (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মকসুদ মিয়া ওই গ্রামের মৃত ছাবর উল্লাহর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশে নোয়াগাঁও গড়দার হাওরের মাঠ থেকে গরু আনতে যান মকসুদ মিয়া। এ সময় আকস্মিক ঝড়-বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতের শিকার হন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।