1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

সুস্থ ও সুন্দর সমাজ গঠনে শিশু-কিশোরদের কন্ঠ গুরুত্বপূর্ণঃ ভাইস চ্যান্সেলর মোহাম্মদ জহিরুল হক

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৯৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :-
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বর্তমানে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, “সুস্থ ও সুন্দর সমাজ গঠনে শিশু-কিশোরদের কন্ঠ গুরুত্বপূর্ণ। শিশু-কিশোররা সত্য, সুন্দর ও মানবিকতার পক্ষে দাঁড়ায়। শিশু কিশোরদের সমস্যা সম্ভাবনা নিজ কলম থেকে উৎসরিত হলে এর প্রভাব হবে সুদূরপ্রসারী। একজন সাংবাদিককে সমাজের চোখ, কান ও বিবেক হিসেবে দায়িত্ব পালন করতে হয়। সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণে অংশগ্রহনকারী শিশু-কিশোরদের মধ্যে যুক্তিবোধ, দায়িত্বশীলতা, মানবিকতা ও নৈতিকতা জাগ্রত করবে। অংশগ্রহনকারীদের কেউ সাংবাদিকতাকে পেশা হিসেবে না নিলেও সফল ক্যারিয়ার গঠনে সহায়তা করবে। তাদের সৃজনশীল ও আত্মবিশ্বাসী করবে।”
১৫ মে শুক্রবার বিকেলে হবিগঞ্জের একটি অভিজাত রেস্তোরার কনফারেন্স হলে ইউনিসেফ এর সহায়তায় ‘হ্যালো বিডিনিউজ২৪ডটকম’ আয়োজিত শিশু সংবাদিকতা বিষয়ক ‘শিশুর চোখে শিশুর গল্প’ শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
বিডিনিউজ২৪ডটকম এর হবিগঞ্জ প্রতিনিধি হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ সংগঠক খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল ও জহুর চাঁন বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। স্বাগত বক্তব্য রাখেন প্রশিক্ষণের রিসোর্স পার্সন আহসান বিপুল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ মেডিক্যাল কলেজের সহকারি অধ্যাপক ডা. মৌসুমী ভদ্র, সালমা সোবহান ফেলো সহকারি অধ্যাপক হাফসা খাতুন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হবিগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন খোয়াই বন্ধনের সাধারন সম্পাদক সৌরভ গোপ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park