1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

খোয়াই থিয়েটারের বর্ষবরণ অনুষ্ঠান ‘চির নতুনের দিল ডাক পহেলা বৈশাখ’ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১৬২ বার পঠিত

হবিগঞ্জ প্রতিনিধি:-
চির নতুনের দিল ডাক, পহেলা বৈশাখ…’ প্রতিপাদ্য নিয়ে হবিগঞ্জের প্রথিতযশা নাট্য সংগঠন ‘খোয়াই থিয়েটার’ ‘নববর্ষ ১৪৩৩’ বরণ অনুষ্ঠানের আয়োজন করে ১৬ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৪ টায় শহরের টাউন হল রোডস্থ খোয়াই থিয়েটার এর স্টুডিও থিয়েটার হলে। এতে প্রধান অতিথি ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। বিশেষ অতিথি ছিলেন গ্রাম থিয়েটারের মহাসচিব তৌফিক হাসান ময়না ও অভিনেতা রফিক উল্ল্যাহ সেলিম।
খোয়াই থিয়েটারের সভাপতি তোফাজ্জল সোহেল এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সুকান্ত গোপ এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহসভাপতি নাট্যকার ও নির্দেশক সিদ্দিকী হারুন, হ্যাপি ভৌমিক, ওসমান গণি রুমি, সুতাং থিয়েটারের সৈয়দ রাসেল, আমিরুল ইসলাম চৌধুরী তুহিন, প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, অসাম্প্রদায়িক চেতনার প্রতীক পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। যা পুরোনোকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে চলার সাহস যোগায়। ‘খোয়াই থিয়েটার’ বিগত সাড়ে ৪ দশক ধরে হবিগঞ্জ তথা জাতীয় পর্যায়ে নাট্যচর্চা ও সংস্কৃতি বিকাশে যে ভূমিকা রাখছে তা আমাদের জন্য প্রেরণাদায়ক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park