1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

লুট হওয়া পাথর আগামী ৭ দিনের মধ্যে আগের জায়গায় ফেলার নির্দেশ হাইকোর্টের।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ২৫৪ বার পঠিত

 

বাংলাদেশ প্রতিক্ষণ ডেস্কঃ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে পাথর তুলে বাংলাদেশের যেসব যায়গায় নিয়ে যাওয়া হয়েছে, সেগুলো  আগামী সাত দিনের মধ্যে ফেরত এনে পুর্বের স্থানে রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

একটি রিটের ওপর শুনানি করে এই আদেশ দেওয়া হয়েছে বলে জানা যায় ।

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নামের একটি সংগঠনের পক্ষ থেকে এই রিট করা হয় বলে ” বাংলাদেশ প্রতিক্ষণকে জানান  আদালতে রিটের পক্ষে শুনানিতে অংশ নেওয়া আইনজীবী মনজিল মোরসেদ।

তিনি জানান, বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ চারটি আদেশ দেয়।

সাদা পাথর ফেরত আনার পাশাপাশি এগুলো লুটকারীদের তালিকা দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে।

সাদা পাথর অপসারণ করে নিয়ে যাওয়ার ঘটনায় স্থানীয় প্রশাসনের নিস্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং এই এলাকাটিকে সংরক্ষণে কেন নির্দেশ দেওয়া হবে না এব্যাপারেও রুল জারি করেছে আদালত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park