
বাংলাদেশ প্রতিক্ষণ ডেস্কঃ
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে পাথর তুলে বাংলাদেশের যেসব যায়গায় নিয়ে যাওয়া হয়েছে, সেগুলো আগামী সাত দিনের মধ্যে ফেরত এনে পুর্বের স্থানে রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
একটি রিটের ওপর শুনানি করে এই আদেশ দেওয়া হয়েছে বলে জানা যায় ।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নামের একটি সংগঠনের পক্ষ থেকে এই রিট করা হয় বলে " বাংলাদেশ প্রতিক্ষণকে জানান আদালতে রিটের পক্ষে শুনানিতে অংশ নেওয়া আইনজীবী মনজিল মোরসেদ।
তিনি জানান, বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ চারটি আদেশ দেয়।
সাদা পাথর ফেরত আনার পাশাপাশি এগুলো লুটকারীদের তালিকা দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে।
সাদা পাথর অপসারণ করে নিয়ে যাওয়ার ঘটনায় স্থানীয় প্রশাসনের নিস্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং এই এলাকাটিকে সংরক্ষণে কেন নির্দেশ দেওয়া হবে না এব্যাপারেও রুল জারি করেছে আদালত।