1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

মৌলভীবাজারে চোরাই গরু উদ্ধার, আটক ৪

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারে চোরাই গরু উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে একটি পিক-আপ গাড়ি। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৪ জনকে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে মৌলভীবাজার সদর মডেল থানার অন্তর্ভুক্ত শেরপুর ফাঁড়ি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে জেলার রাজনগর উপজেলার অন্তহরি এলাকা থেকে পিকআপসহ একজনকে আটক করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া দুটি গরু উদ্ধার করে পুলিশ। এসময় আরও ৩জনকে আটক করা হয়।

আটকৃতরা হলেন-  রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের অন্তহরি গ্রামের মনোরঞ্জন নমশুদ্রের ছেলে রূপন নমশুদ্র প্রকাশ রুবেল সরকার (২৪), একই গ্রামের ধীরেশ সূত্রধরের ছেলে দীপন সূত্রধর (২০), মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের কাদিপুর গ্রামের ইদ্রিছ মিয়ার ছেলে এলেমান মিয়া (৩৮) এবং একই গ্রামের নারায়ন নমশুদ্র প্রকাশ নারাইয়ের ছেলে স্বপন নমশুদ্র (২৩)।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর বেলা দেড়টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার ১ নম্বর খলিলপুর ইউনিয়নের চান্দপুর গ্রামের জরিফ
উদ্দিন তাঁর বাড়ির পূর্ব পাশে চান্দপুর বুড়া ঠাকুরের আখড়া-সংলগ্ন একটি খালি জায়গায় গরু দুটি ঘাস খাওয়ার জন্য বেঁধে রাখেন। পরে বেলা আনুমানিক ২টা ১৫ মিনিটে সেখানে গিয়ে গরু দুটি দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন এবং পুলিশকে বিষয়টি জানান।

ঘটনার পর চুরি হওয়া গরু উদ্ধারে তৎপর হয় পুলিশ। ঘটনাস্থল থেকে বের হওয়ার বিভিন্ন সড়ক এবং লামুয়া বাজার, সরকারবাজার ও সাধুহাটি এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হয়। লামুয়া বাজারের একটি ক্যামেরার ফুটেজে হলুদ রঙের পিকআপে গরু দুটি নিয়ে যেতে দেখা যায়। ওই ফুটেজের সূত্র ধরে পিকআপটি শনাক্ত ও গরু উদ্ধারে অনুসন্ধান চালানো হয়।

এরই ধারাবাহিকতায় শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ওবায়দুল্লাহর নেতৃত্বে মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৪টায় রাজনগর উপজেলার অন্তহরি এলাকায় অভিযান চালিয়ে রূপন নমশুদ্র প্রকাশ রুবেল সরকারকে পিকআপসহ আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য তিনজনকে চুরি যাওয়া গরু দুটিসহ আটক করা হয়।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park