1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

শ্রীমঙ্গলে তুলা চাষের ব্যাপক সম্ভাবনা, করা হচ্ছে চাষিদের উদ্বুদ্ধ 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :

দেশের অন্যান্য অঞ্চলের মতো মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রয়েছে সাদা সোনা খ্যাত তুলা চাষের সম্ভবনা।
বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ড এর সহযোগিতায় ইতিমধ্যে শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নে ৯ নং ওয়ার্ডের সাইটুলা গ্রামের কৃষক তাপশ কুর্মি তুলা চাষ করে ব্যাপক সারা জাগিয়ছেন।

সরজমিন পরিদর্শনে গিয়ে তাপশ কুর্মির চাষকৃত তুলা গাছের ফুল ফুটেছে।

তাপশ কুর্মি জানান, সরকার এই তুলা চাষের জন্য কৃষকদের প্রণোদনা হিসেবে বীজ, সার ও কীটনাশক দিয়ে সহযোগিতা করছেন।

এই প্রকল্পের মাঠ পর্যায়ের স্টোর কাম ফিল্ডম্যান সুক দেব রায় জানান, তুলা চাষে মৌলভীবাজার জেলা উপযোগী হওয়াতে তুলা উন্নয়ন বোর্ড মৌলভীবাজারকে তুলা চাষের আওতায় নিয়ে আসার পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে।

তিনি শ্রীমঙ্গলে নতুন এসে এই তুলা চাষের জন্য কৃষকদের সাথে বৈঠক করেছেন। কৃষকদের তুলা চাষে এগিয়ে আসতে উদ্বুদ্ধ ও সহযোগিতা করে যাচ্ছেন।

ইতিমধ্যে তিনি কৃষকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন।
তিনি জানান, মাঠ পর্যায়ে আরও লোক নিয়োগ দিলে এটার সুফল পাওয়া যাবে। শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নেও একজন কৃষক তুলা চাষ করেছেন।সময়মত সেচ, সার ও কীটনাশক প্রয়োগ করতে পারলে ভালো ফলনের সম্ভাবনা রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park