1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

শ্রীমঙ্গলে লোকালয় থেকে শঙ্খিনী ও অজগর সাপ উদ্ধার

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার পঠিত

বাংলাদেশ প্রতিক্ষণ ডেস্ক :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক এলাকায় লোকালয় থেকে একটি বিষধর শঙ্খিনী ও একটি অজগর সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় শহরতলীর রামনগর মনিপুরী পাড়ায় খলিলুর রহমান নামের এক ব্যক্তির বাড়ির পাশে শঙ্খিনী সাপ দেখতে পেয়ে লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। পরে খলিলুর রহমান সাপটি উদ্ধারের জন্য শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, উদ্ধার করা সাপটি একটি শঙ্খিনী সাপ। এর ইংরেজি নাম (Bungarus fasciatus)।
অত্যন্ত বিষধর প্রজাতির সাপ।
এছাড়াও সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীমঙ্গল উপজেলার পূর্ব নওয়াগাঁও এলাকার সাংবাদিক সৈয়দ সিরাজুল ইসলাম হাসান বাসা থেকে বের হয়ে বাইরে যাওয়ার সময় রাস্তার পাশে জালে আটকে পড়া একটি অজগর সাপ দেখতে পান।
পরে তিনি সাপটি উদ্ধারের জন্য বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে জানালে বন্যপ্রণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে জালে পেচিয়ে থাকা অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
উদ্ধার করা সাপ দুটি শ্রীমঙ্গলস্থ বনবিভাগ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park