1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে সাংবাদিকদের সাথে বিসিবি পরিচালক সরফরাজ আহমেদ সরফুর মতবিনিময়

  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক ও আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের কো-অর্ডিনেটর পরিচালক সরফরাজ আহমেদ সরফু।

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবে প্রেসক্লাব আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিন এর সভাপতিত্বে ও সদস্য সচিব রুবেল আহমেদ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় সরফরাজ আহমেদ সরফু বলেন, সবার আগে বাংলাদেশ তারপরই আমার কাছে শ্রীমঙ্গলই বড়।
শ্রীমঙ্গল একটি পর্যটন উপজেলা। বিগত সরকারের আমলে পর্যটন খাত থেকে শুরু করে কোনো খাতেই উন্নয়ন হয়নি।
তিনি শিশু উদ্যান, ভিক্টোরিয়া হাইস্কুলের খেলার মাঠের উন্নয়ন এবং ভানুগাছ রোডস্থ রেলওয়ে মাঠটি পূনরায় খেলাধুলার উপযুক্ত করাসহ পৌরসভা এলাকায় পরিকল্পিত সুন্দর এবং টেকসই বিভিন্ন উন্নয়নে জোরদার ভূমিকা রাখবেন বলে আশাব্যক্ত করেন।
পরে মুক্ত আলোচনায় শ্রীমঙ্গল পৌরসভা এলাকা এবং পুরো উপজেলায় পর্যটন খাতে উন্নয়নসহ বিভিন্ন সংকট, যানজট নিরসন এবং পৌরসভা এলাকাতে পরিকল্পিত উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা করেন সাংবাদিকরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park