নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক ও আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের কো-অর্ডিনেটর পরিচালক সরফরাজ আহমেদ সরফু।
শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবে প্রেসক্লাব আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিন এর সভাপতিত্বে ও সদস্য সচিব রুবেল আহমেদ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় সরফরাজ আহমেদ সরফু বলেন, সবার আগে বাংলাদেশ তারপরই আমার কাছে শ্রীমঙ্গলই বড়।
শ্রীমঙ্গল একটি পর্যটন উপজেলা। বিগত সরকারের আমলে পর্যটন খাত থেকে শুরু করে কোনো খাতেই উন্নয়ন হয়নি।
তিনি শিশু উদ্যান, ভিক্টোরিয়া হাইস্কুলের খেলার মাঠের উন্নয়ন এবং ভানুগাছ রোডস্থ রেলওয়ে মাঠটি পূনরায় খেলাধুলার উপযুক্ত করাসহ পৌরসভা এলাকায় পরিকল্পিত সুন্দর এবং টেকসই বিভিন্ন উন্নয়নে জোরদার ভূমিকা রাখবেন বলে আশাব্যক্ত করেন।
পরে মুক্ত আলোচনায় শ্রীমঙ্গল পৌরসভা এলাকা এবং পুরো উপজেলায় পর্যটন খাতে উন্নয়নসহ বিভিন্ন সংকট, যানজট নিরসন এবং পৌরসভা এলাকাতে পরিকল্পিত উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা করেন সাংবাদিকরা।