1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৩ বার পঠিত

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়নে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মধ্য জাফলং ইউনিয়ন সমন্বয় কমিটির সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নিয়াজ মুরশেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনবিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী শহিদুর রহমান, সাংবাদিক ও মানবাধিকারকর্মী কামাল উদ্দিন আহমদ, উপজেলা সমন্বয় কমিটির সভাপতি এমএ সামাদ মেম্বার, কেন্দ্রীয় সহ-সভাপতি জমির উদ্দিন, বাজার কমিটির সাধারণ সম্পাদক ডা. নূর মুহাম্মদ খান, রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাজী কুহিনূর আক্তার এবং ডা. ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন. ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলিম উদ্দিন, গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক জয়নুদ্দিন বাচ্চু, সহ-সাধারণ সম্পাদক বসির উদ্দিন, ১৩ নম্বর বিছনাকান্দি ইউনিয়ন সমন্বয় কমিটির সভাপতি বিলাল রশিদ, মাওলানা নুর মোহাম্মদ, মধ্য জাফলং ইউনিয়নের মেম্বার নুরুল ইসলাম মুছা এবং ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার নওয়াব আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। তাই সামাজিক সংগঠনসহ সমাজের সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণে এগিয়ে আসতে হবে।

তারা আরও বলেন, একটি গাছ শুধু পরিবেশের সৌন্দর্যই বাড়ায় না, এটি মানুষের জীবন ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবেশ রক্ষায় এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।

পরে অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দ রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park