1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

হৃদয়ে শ্রীমঙ্গলের বৃক্ষরোপণ ও সনদ বিতরণ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ২৫০ বার পঠিত

হৃদয়ে শ্রীমঙ্গলের বৃক্ষরোপণ ও সনদ বিতরণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ

“গাছে বাঁচান, পরিবেশ বাঁচান, একটি গাছ একটি প্রাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সংগঠন “হৃদয়ে শ্রীমঙ্গল”-এর উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী, বৃক্ষরোপণ কর্মসূচি এবং কম্পিউটার এন্ড আইটি শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ মে) শ্রীমঙ্গলে আয়োজিত এ কর্মসূচিতে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি সচেতনতামূলক র‍্যালী বের করা হয়। র‍্যালী শেষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

হৃদয়ে শ্রীমঙ্গলের প্রধান নির্বাহী কায়েস আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলাউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামসুন্নাহার পারভিন এবং বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি, শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মোঃ একরামুল কবির।

বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। পাশাপাশি তথ্যপ্রযুক্তি শিক্ষার মাধ্যমে তরুণ সমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় সংগঠনের সদস্যবৃন্দ, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park