1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

শ্রীমঙ্গলে ৪০ লাখ টাকার ভারতীয় সিগারেট জব্দ

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৩১৬ বার পঠিত

শ্রীমঙ্গলে ৪০ লাখ টাকার ভারতীয় সিগারেট জব্দ

স্টাফ রিপোর্টারঃ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবির সমন্বয়ে পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় অবৈধ সিগারেট উদ্ধার করা হয়েছে। উদ্ধৃত এ চোরাচালানী মালামালের সিজার মূল্য আনুমানিক ৪০ লাখ ৮৬ হাজার টাকা।

শনিবার (২৪ অক্টোবর) রাত ৯টায় বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধীনস্থ বিওপি সমূহের দায়িত্বপূর্ণ মৌলভীবাজার জেলার কুলাউড়া, কমলগঞ্জ এবং শ্রীমঙ্গল উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী নিয়মিত ও বিশেষ টহল জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৪৬ বিজিবির বিশেষ টহল দল ও এসআরবি সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কাকিয়াবাজার, রাজাপুর এলাকায় বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ওই এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় আমদানি নিষিদ্ধ ২০ হাজার ৪৩০ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করা হয়। উদ্ধারকৃত সিগারেটের মোট মূল্য ৪০ লাখ ৮৬ হাজার টাকা।

৪৬ বিজিবি সূত্রে জানানো হয়, শ্রীমঙ্গল ব্যাটালিয়ন প্রায় ১১৫ কিলোমিটার দীর্ঘ সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালন করে আসছে। মাদকদ্রব্য, অবৈধ পণ্য ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির এ কঠোর অবস্থান ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান ভবিষ্যতে আরও জোরদার ও অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park