1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

কমলগঞ্জে মাদকসেবীর ছুরিকাঘাতে এক নারী নিহত, আহত ৩

  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৬৯ বার পঠিত
মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে এক মাদকসেবীর এলোপাতাড়ী ছুরিকাঘাতে ৪জন আহত হয়েছেন।এরমধে গুরুতর আহত বকুল বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনার পর স্থানীয়রা ঘাতক হেলিম মিয়া (৪৫)_কে আটক করে পুলিশে সোপর্দ করেন।       বুধবার (২২ এপ্রিল) দুপুরে কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে এ ঘটনা ঘটে

স্থানীয় সূত্রে জানা যায়, ভাতিজা সাইদুল ইসলাম (২৫) চাচা হেলিম মিয়াকে নেশা করা অবস্থায় দেখে ফেললে বিষয়টি নিয়ে তাদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে হেলিম মিয়া ধরালো ছুরি দিয়ে সাইদুলের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় সাইদুল প্রাণ বাঁচাতে পাশের বাড়িতে আশ্রয় নিলে হেলিম পিছু নিয়ে সেখানে ঢুকে পড়ে।
এ সময় সাইদুলকে রক্ষা করতে এগিয়ে আসেন গৃহকর্ত্রী বকুল বেগম। কিন্তু তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সাইদুলের ভাই আমিনুল ইসলাম ও বকুল বেগমের জামাতা ওয়াদুদ মিয়া এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে তারাও গুরুতর আহত হন।
ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এদিকে পালানোর চেষ্টা করলে এলাকাবাসী ধাওয়া করে হেলিম মিয়াকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আউয়াল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক সেবন করতে দেখে ফেলায় ক্ষোভ থেকেই এ হত্যাকাণ্ড। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনআনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park