
স্থানীয় সূত্রে জানা যায়, ভাতিজা সাইদুল ইসলাম (২৫) চাচা হেলিম মিয়াকে নেশা করা অবস্থায় দেখে ফেললে বিষয়টি নিয়ে তাদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে হেলিম মিয়া ধরালো ছুরি দিয়ে সাইদুলের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় সাইদুল প্রাণ বাঁচাতে পাশের বাড়িতে আশ্রয় নিলে হেলিম পিছু নিয়ে সেখানে ঢুকে পড়ে।
এ সময় সাইদুলকে রক্ষা করতে এগিয়ে আসেন গৃহকর্ত্রী বকুল বেগম। কিন্তু তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সাইদুলের ভাই আমিনুল ইসলাম ও বকুল বেগমের জামাতা ওয়াদুদ মিয়া এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে তারাও গুরুতর আহত হন।
ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এদিকে পালানোর চেষ্টা করলে এলাকাবাসী ধাওয়া করে হেলিম মিয়াকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।