1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন সিলেটের উন্নয়নে ডা. জুবাইদা রহমানের পরিবার অনন্য ভূমিকা পালন করেছে : ব্যারিস্টার এম এ সালাম

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ২৫৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম বলেছেন, বিএনপি সবসময় দেশ ও জাতির কল্যাণে কাজ করে আসছে। পরিবেশেী ভারসাম্য রক্ষা করতে বৃক্ষ রোপণের বিকল্প নেই।

বুধবার সকালে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি আয়োজিত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সহধর্মিণী সিলেটের কৃতি সন্তান ডা. জোবাইদা রহমান এর জন্মবার্ষিকী উপলক্ষে সপ্তাহ ব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

দক্ষিণ সুরমার হাজী মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা বিএনপি’র সভাপতি হাজী মোহাম্মদ সাহাব উদ্দিন এর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সম্পাদক বজলুর রহমান ফয়েজ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার এম এ সালাম আরো বলেন, ডা. জোবাইদা রহমান সিলেটের কৃতি সন্তান। সিলেটের উন্নয়নে জোবাইদা রহমানের পরিবার অনন্য ভূমিকা পালন করেছে। তাদের এ ঐতিহ্য ধরে রেখেছেন ডা. জুবাইদা রহমান।

উপজেলা বিএনপি’র ১ম যুগ্ম সাধারণ সম্পাদক বজলুর রহমান ফয়েজ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে সিলেট জেলা বিএনপি’র  সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ বলেন পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণ অপরিহার্য। সিলেটের কৃতি সন্তান ডা. জোবাইদা রহমান এর জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপণ আগামীর সবুজ-শ্যামল বাংলাদেশ গড়তে অবদান রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল লতিফ খান, জেলা বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তামিম এহিয়া আহমদ, সহ তাঁতি বিষয়ক সম্পাদক শামছুর রহমান শামীম, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ফয়জুর রহমান বিলাল, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মকসুদুল করিম নুহেল।

সভাপতির বক্তব্যে উপজেলা বিএনপি’র সভাপতি হাজী মোহাম্মদ সাহাব উদ্দিন বলেন ডা. জোবাইদা রহমান এর জন্ম বার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি সপ্তাহ ব্যাপি বৃক্ষ রোপণ, খতমে কুরআন ও দোআ মাহফিল সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। এসব কর্মসূচি সফলে করতে তিনি উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

উপস্থিত ছিলেন মোগলাবাজার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জানু মিয়া, বিএনপি নেতা আব্দুল আল মুতি, সুরুজ আলী, মোগলাবাজার ইউনিয়ন যুবদলের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফ আহমদ, সিনিয়র সহ সভাপতি খলিলুর রহমান, দাউদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আলী আহমদ, বিএনপি নেতা আব্দুল খালিক, এমসি কলেজে ছাত্রদলের যুগ্ন আহবায়ক আজহারুল ইসলাম খান সামী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম লকুছ, মোগলাবাজার থানা শ্রমিক দলের সভাপতি আশিক মিয়া, সাধারণ সেজু রহমান, তানজির আলম চৌধুরী সাহেদ, এনামুল কবির জিতু, খালেদ আহমদ, কামাল আহমদ, লিমন আহমদ, তাহমিদ হোসাইন মুবিন, ইয়াছিন আহমদ, লাবিব মুর্শেদ রেজা,মাসুম আলী, মুন্বাআহমদ, তারেক আহমদ, সাব্বির রহমান মান্না, মুজান আহমদ, কামাল আহমদ প্রমূখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park