1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

শাল্লায় প্রকাশ্য দিবালোকে হামলা চালিয়ে বসতবাড়ি ভাংচুর ও লুটপাট

  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১৭৮ বার পঠিত

চিন্ময় দাশ : শাল্লা ( সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের শাল্লা উপজেলার শাল্লা সরকারি ডিগ্রি কলেজ রোডে প্রকাশ্য দিবালোকে বসতবাড়িতে হামলা, ভাংচুর ও লোটপাটের অভিযোগ উঠেছে। শাল্লা থানার পকেট গেটের সামনে দিয়ে দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে থানা থেকে প্রায় ৩০০ মিটার দূরে এমন ঘটনা ঘটে। তবে প্রশাসনের দাবী ৯৯৯ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠিয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকালে ইয়ারাবাদ গ্রামের ও শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারি (ক্লার্ক) ইকবাল হোসেনের নেতৃত্বে তার দল বল নিয়ে দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে কান্দিগাঁও গ্রামের আব্দুল মন্নান মিয়ার বসতবাড়িতে ভাংচুর, লুটপাট ও শিশু সহ নারীদের উপর আক্রমন করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

স্থানীয় সূত্রে জানাযায়, ডিসি খতিয়ানের জায়গা নিয়ে আব্দুল মন্নান মিয়া ও ইকবাল হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এনিয়ে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের কাছে মীমাংসার জন্য বৈঠকও হয়েছিল। কিন্তু কোনো সমাধান না হওয়ায় এই হামলা ঘটনা ঘটে। এও জানাযায় ইকবাল হোসেনের চাচা শশুর হচ্ছে আব্দুল মন্নান মিয়া।

তবে ভুক্তভোগী ​মন্নান মিয়ার স্ত্রী মঞ্জু চৌধুরী বলেন, আমার বাসায় কোন পুরুষ লোক ছিল না। সেই সুযোগে ইকবাল আর তার দলবল নিয়ে বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে আমাদের বাসা ভাংচুর করে এবং আমার ছেলে বউদের ৭-৮ ভরি স্বর্ণ লেটপাট করে এমনকি শিশু বাচ্চা সহ বাসায় থাকা আমাদের মহিলাদের উপর আক্রমণ চালায়।

এব্যাপারে মন্নান মিয়া মুঠোফোনে বলেন, আমি বাসায় ছিলাম না, তবে এই ঘটনা আমাকে ফোনে জানান। আমি বাসায় আসার পথে এখন দিরাই আছি।

জানতে চাইলে অভিযুক্ত ইকবাল হোসেনের নাম্বারে একাধিক ফোন দিলেও সাড়া না পাওয়ায় মন্তব্য জানা সম্ভব হয়নি৷

এবিষয়ে থানার অফিসার ইনচার্জ রোকিবুজ্জামান জানান, আমি ৯৯৯ ফোন পেয়ে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিব।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস জানান, আমাকে একজন ফোন দিয়ে বিষয়টি জানালে আমি তাৎক্ষণিক পুলিশকে অবগত করি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জায়গার বিষয়টি কাগজপত্র দেখে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park