1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

দক্ষিণ সুরমায় মতবিনিময় সভা যারা ফ্যাসিস্টের দোসর তাদের ছাড় দেওয়া হবে না —-খান মোহাম্মদ রেজাউন নবী

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৯৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :

সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী বলেছেন,ফ্যাসিস্ট সরকারের আমলে বিগত ১৭ বছরে উন্নতি হয়েছে ব্যক্তির,উন্নতি হয়নি রাষ্ট্রের । যাদের জন্য জুলাই-আগস্ট বিপ্লব সফল হয়েছে তাদের অনেকেই স্বীকার করতে চান না। যারা ফ্যাসিস্টের দোষর তাদের ছাঁড় দেয়া হবে না। আমরা এমন এমন একটা রাষ্ট্র চাই সেখানে ফ্যাসিস্টের উত্তান আর যাতে না হয়। জনসাধারণের স্বার্থে চিকিৎসাসহ প্রতিটা দপ্তরে যথাযথ কাজ করতে হবে। সেটা প্রজাতন্ত্রের কর্মকর্তা ও কর্মচারীদের নৈতিক দায়িত্ব।

তিনি আরো বলেন, যারা রাষ্ট্রকে জিম্মি করেছিলো আপনারা দেখেছেন তাদের কি হয়েছে। মাদকের নিয়ন্ত্রণে প্রতিটা উপজেলায় একটা মাদক নিয়ন্ত্রণ অফিসের অত্যন্ত প্রয়োজন। সেটির জন্য তিনি কাজ করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।

অন্যায় অভিচারের বিরুদ্ধে যারা সড়কে নেমে এসে ছিলেন তাদের কাছ থেকে অনেক শেখার আছে। ছাত্র আন্দোলন আমাদের বিপ্লবী হতে শেখাবে। যারা নিরব ছিলেন তাদের কারনে দেশে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তিনি বলেন,
অন্যায়কারীদের প্রশ্রয় না দিয়ে সবাইকে প্রতিবাদ করতে এগিয়ে আসতে হবে। দেশকে ভালোবাসতে হবে, জন আকাঙ্ক্ষা তখনই পূর্ণতা পাবে। যা কিছু হয় তা আল্লাহ তালার পক্ষ থেকে হয়, পরবর্তীতে ও হবে।

দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মী রায়ের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান, দক্ষিণ থানার ওসি তদন্ত মারফত আলী, জামায়াতে ইসলামী দক্ষিণ সুরমা উপজেলা আমির সাব্বির আহমদ, খেলাফত মজলিস দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি সাংবাদিক হাজী এম আহমদ আলী, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি হাজী জাহাঙ্গীর আলম মুসিক, মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুন খাঁন, জালালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা মাওলানা সুলাইমান হোসেন, সিনিয়র সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুলর, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি’র সহ-সভাপতি জেলা বিএনপির সহ প্রকাশনা সম্পাদক হাজী আসাদ উদ্দিন, ইসলামী আন্দোলন দক্ষিণ সুরমা উপজেলা সহ-সভাপতি আরিফুর রহমান, সহ-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহমদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব সুলতান আহমদ, দক্ষিণ সুরমা প্রেসক্লাব এর সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিক আহমদ শফি, সহ-সভাপতি সাহেদ আহমদ শান্ত, সাধারণ সম্পাদক শরিফ আহমদ, সদস্য জাবেদ এমরান ও সাংবাদিক সানোয়ার আলী প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park