1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন ইউএনও ও পিআইও

  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১৩৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাওঁ ইউনিয়নে চেঙ্গেরখাল নদী গর্ভে বিলীনের পথে সালুটিকর গাংকিনারী সড়কের একাংশ। রবিবার ১লা মার্চ দুপুরের দিকে সালুটিকর – গোয়াইনঘাট গাংকিনারী সড়কের বৌলাবিল সংলগ্ন ঢালা নামক স্থানে হঠাৎ করে প্রায় ৫০০ ফুট সড়ক পুরোপুরি ভাবে চেঙ্গেরখাল নদীতে ২০ ফুট গভীর গর্ত হয়ে নদীতে চলে যায়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হওয়ার চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক সরজমিন পরিদর্শন করেন । অপর দিকে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধন কান্তি সরকার ও পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী ও সরেজমিন পরিদর্শন করেন। এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছি। অনাকাঙ্ক্ষিত ভাবে চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়কের একাংশ সরেজমিন পরিদর্শন করেছি। সড়কের ভাঙ্গা স্থান থেকে সিলেট -৪ আসনের সংসদ সদস্য ও সরকারের শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে মোবাইল ফোনে সড়কের একাংশ নদী গর্ভে বিলীনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মন্ত্রী এ বিষয়ে যথাযথ কতৃপক্ষকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park