1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজ এলাকার সাধারণ মানুষ দেখতে চায় শেখ লুৎফুর রহমানকে

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৫ বার পঠিত

জগন্নাথপুর প্রতিনিধি :-
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৮নং আশারকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজ এলাকার সাধারণ মানুষ দেখতে চায় সাংবাদিক ও মানবাধিকার কর্মী শেখ মোঃ লুৎফুর রহমানকে। সম্প্রতি তিনি মাঠপর্যায়ে অতীতে ২০১৬ সালে চেয়ারম্যান প্রার্থী হয়ে গণসংযোগ করেছিলেন নিজ ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডে এছাড়া তিনি সামাজিক কর্মকাণ্ডে জোরদার অংশগ্রহণ করে আসছেন নিজ এলাকাসহ বৃহত্তর সিলেটে। এলাকার মানুষ মনে করে তিনি নির্বাচনে প্রার্থী হয়ে আসলে তার বিজয় নিশ্চিত আসবে।শেখ লুৎফুর রহমান চেয়ারম্যান হিসেবে বিজয় হলে ৮নং আশারকান্দি ইউনিয়নকে আধুনিকায়নে রূপান্তর করবেন।

দীর্ঘদিন ধরে এলাকাসহ বৃহত্তর সিলেটে বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত থাকা ৮নং আশারকান্দি ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং নাগরিক সেবা সহজলভ্য হবে বলে এলাকার সাধারণ মানুষ প্রত্যয় ব্যক্ত করেন।

এ ব্যাপারে শেখ মোঃ লুৎফুর রহমান বলেন, আগামী নির্বাচনে আমার ইউনিয়নের সকল জনগণের সমর্থন নিয়ে আমি চেয়ারম্যান পদপ্রার্থী হতে চাই।আমার ইউনিয়ন এর অনেকে আমার সাথে যোগাযোগ করে আমার মতামত জানতে চেয়েছেন এবং আমি ২০১৬ সালে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে গণসংযোগ ও করেছিলাম।এমতাবস্থায় আমি হঠাৎ মারাত্বক ভাবে অসুস্থ হয়ে পড়ি।পরে আর নির্বাচণ করতে পারিনি। অনেক দিনপর আমি সুস্থ হয়ে উঠি।এবার সকলের ভালবাসা ও দোয়া সাথে থাকলে চেয়ারম্যান প্রার্থী হয়ে নির্বাচণ করব।ইনশাল্লাহ সবার ভালবাসা ও আশির্বাদ ও সার্বিক সহযোগিতায় যদি আল্লাহর হুকুম হয় আর সুযোগপেলে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্নয়নবান্ধব ইউনিয়ন গড়ে তুলব।

আমি সবার দোয়া ও ভালবাসা সহযোগিতা চাই।

তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করে আরও বলেন, একটি সুন্দর  ইউনিয় গড়ে তুলতে হলে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। আমাদের ৮নং আশারকান্দি ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তর করাই আমার লক্ষ্য।

আগামী নির্বাচনকে ঘিরে তার এ ঘোষণায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যুক্ত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয়রা জানান, তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় শেখ মোঃ লুৎফুর রহমান সক্রিয় ভূমিকা রেখে আসছেন। এসব কর্মকাণ্ডের ধারাবাহিকতায় আগামী নির্বাচনে তার প্রার্থিতা এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park