1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :-

একপাশে কুশিয়ারা নদী ও অন্যপাশে পাহাড়ি টিলাভুমি আর মনোরম প্রকৃতির অনন্য ছোঁয়ায় সমৃদ্ধ এক অঞ্চল সিলেটের বিয়ানীবাজার উপজেলা। সুন্দরতা আর প্রকৃতি যেখানে হাতছানি দিয়ে ডাকে মনপ্রাণ।

 

সেই মফস্বল এলাকায় মহা আড়ম্বরে দ্বিতীয় বারের মত হয়ে গেল, কবি লেখক, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষাবিদদের নিয়ে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন। উদ্যোগে সাহিত্যসেবী কবি লেখক প্রকাশক আজিজ ইবনে গণি ও তাঁরই স্বত্বাধিকার জুঁই প্রকাশ।

 

এটি ছিল ২য় জুঁই প্রকাশ আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন-২০২৫,

প্রধান অতিথি ছিলেন পাশ্ববর্তী দেশ ভারতের কৃতি শিক্ষাবিদ,লেখক ও গবেষক ডঃ তৈয়বুর রহমান চৌধুরী।

 

দুইপর্বের এ অনুষ্ঠানে বহু গুণীজন বিশেষ অতিথি ছিলেন।

এছাড়া  অনুষ্ঠানে  “বাংলাদেশ প্রতিক্ষণ” পত্রিকার বিশেষ প্রতিনিধি মহি উদ্দিন চৌধুরী উক্ত অনুষ্ঠানে বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

দিনব্যাপী চলা অনুষ্ঠানে কবিতা পাঠ, আবৃত্তিসহ বেশ কয়েকজন লেখকের লেখা নুতন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে সকল অতিথিদেরকে টিশার্ট, ক্রেস্ট, সম্মাননা সনদ, চাবির রিং, ও বিভিন্ন বই উপহার হিসাবে দেয়া হয়। বিরতির ফাঁকে সবার জন্য ছিল উৎকৃষ্ট মানের খাবার আয়োজন।

 

সাহিত্যেজগতে আগামী প্রজন্মকে উৎসাহী করে গড়ে তুলতে অনুষ্ঠানটিতে কিছু শিশুকিশোর তরুন তরুণীদের রাখা হয়েছে।

তাদের পদচারনায় অনুষ্ঠানস্থল মনোজ্ঞ ও প্রাণবন্ত রুপ লাভ করে।

 

মফস্বল এলাকায়, জুঁই প্রকাশের আজিজ ইবনে গণি ভাইয়ের,  আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের মত বিশাল আয়োজন উপহার দিতে পারায় তাঁকে অবশ্যই স্যালুট জানিয়ে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

২১-১২-২০২৫ খ্রিস্টাব্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park