1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

ব্যক্তিক ও সামষ্টিক উন্নয়নের জন্য প্রয়োজন শিক্ষা ও দক্ষতার সমন্বয়ঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৩৯৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, “দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে প্রাতিষ্ঠানিক ডিগ্রি বা সনদ সর্বস্ব শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনের উপর সমান গুরুত্ব না দিলে আমরা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় ক্রমশ পিছিয়ে পরবো। এক্ষেত্রে সফট স্কিলস এবং হার্ড স্কিলস উভয়ই গুরুত্বপূর্ণ। ব্যক্তিক ও সামষ্টিক উন্নয়নের জন্য প্রয়োজন শিক্ষা ও দক্ষতার সমন্বয়।” ২৬ নভেম্বর বুধবার সকালে হবিগঞ্জের সিরাজাম মুনিরা ফাউন্ডেশন আয়োজিত দু দিন ব্যাপী জীবন দক্ষতা উন্নয়ন শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।


শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাসুন্দায় অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এমসি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক শোয়েব আহমদ খাঁন। খলিলুর রহমানের সভাপতিত্বে ও বিপ্লব তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাঃ মোঃ এলাহি খন্দকার, রেনাটা পিএলসি’র সিলেট বিভাগ ও বি-বাড়িয়া অঞ্চলের বিক্রয় ব্যবস্থাপক সুজন কুমার সূত্রধর, মোঃ তাজুল ইসলাম, নাজমুল তালুকদার, প্রমূখ। দু’ দিন ব্যাপী কর্মশালার উপর ধারণা বক্তব্য রাখেন ডাঃ কাজী আব্দুল্লাহ কায়সার। আলোচনা সভা শুরুর পূর্বে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক।
দু’ দিন ব্যাপী জীবন দক্ষতা উন্নয়ন কর্মশালায় বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীসহ চাকুরীরত যুবকরা রেজিস্ট্রেশন এর মাধ্যমে অংশ নেন। এ কর্মশালার অন্তর্ভূক্ত সেশনসমূহ হলো জীবন দক্ষতার পরিচয়, আত্মপরিচয় ও আত্মবিশ্বাস, সময় ব্যবস্থাপনা, পোষাক পরিচয় ও ফ্যাশন সচেতনতা, দলবদ্ধ কাজ ও নেতৃত্ব, সমস্যা সমাধান গেম, লক্ষ্য নির্ধারন ও লক্ষ্য অর্জনের ভিশন, প্রভৃতি। কর্মশালা শেষে অংশগ্রহনকারী যুবকদের সনদ পত্র প্রদান করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park