1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

নার্সিং ও মিডওয়াইফারি স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক

  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৪৪২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :
মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, নার্সিং ও মিডওয়াইফারি স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ। নার্স ও মিডওয়াইফারগণ তাদের অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা, দক্ষতা, সহানুভূতি, যত্ন ও পেশাগত মানবিকতার মাধ্যমে রোগীদের মানসিক সাহস জুগিয়ে সুস্থ জীবনে ফিরিয়ে আনেন। তাই নার্সিং ও মিডওয়াইফারি সেবার উপর একটি দেশের স্বাস্থ্য ও চিকিৎসা অনেকাংশেই নির্ভর করে। আমাদের দেশে নার্সিং ও মিডওয়াইফারি পেশার সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব দিন দিন বাড়ছে। পাশ্চাত্য ও মধ্য প্রাচ্যের দেশসমূহে এ খাতের দক্ষ ও যোগ্য মানব সম্পদের ব্যাপক চাহিদা রয়েছে। প্রথম ব্যাচের শিক্ষার্থীদের শতভাগ পাশ প্রমাণ করে সিলেট মডেল নার্সিং এন্ড মিডওয়াইফারি ইন্সটিটিউট তাদের শিখন ও প্রশিক্ষণ পদ্ধতির মাধ্যমে যোগ্য ও দক্ষ নার্স ও মিডওয়াইফার তৈরী করতে সক্ষম হয়েছে। ২২ নভেম্বর শনিবার দুপুরে সিলেট মডেল নার্সিং এন্ড মিডওয়াইফারি ইন্সটিটিউট এর দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান-২০২৫ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
সিলেট মডেল নার্সিং এন্ড মিডওয়াইফারি ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক মোঃ মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং ৩য় ব্যাচের শিক্ষার্থী জান্নাত আরা স্মৃতি ও ৪র্থ ব্যাচের শিক্ষার্থী এমদাদুল হকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক এহতেশামুল আলম মোঃ জাকারিয়া ও পরিচালক মোঃ মহিবুর রহমান শামীম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আল আমীন, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ইন্সট্রাক্টর সুস্মিতা পুরকায়স্ত ও ঝর্ণা আক্তার, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ইন্সট্রাক্টর রোমেনা বেগম ও রোকাইয়া সুলতানা লিয়া, ২য় ব্যাচের শিক্ষার্থী মো আবু সামাদ, ৩য় ব্যাচের শিক্ষার্থী হাবীবা আক্তার, ৫ম ব্যাচের শিক্ষার্থী রূম্পা রাণী সূত্রধর, প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হককে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা এ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন ইন্সট্রাকটার, কর্মকর্তা ও পরিচালকগণ। প্রধান অতিথি বিদায়ী শিক্ষার্থীদের পরবর্তী কর্ম ও শিক্ষাজীবন সুন্দর ও সার্থক কামনা করে সকলের হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন। এছাড়া তিনি শিক্ষার্থী, ইন্সট্রাকটর, কর্মকর্তা ও পরিচালকবৃন্দকে নিয়ে কেক কাটেন। পরে তিনি সিলেট মডেল নার্সিং এন্ড মিডওয়াইফারি ইন্সটিটিউট এর বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন। তিনি প্রতিষ্ঠানটিতে বিএসসি নার্সিং কোর্স চালুর উদ্যোগ গ্রহনের উদ্যোক্তাদের আহবান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park