1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

সাদাপাথর লুটপাটের সাথে জামায়াতের নাম, প্রমাণ ছাড়া দুদক প্রতিবেদন করলে তাদের ক্ষমা চাইতে হবে : ফখরুল ইসলাম

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৯৬ বার পঠিত

 

বাংলাদেশ প্রতিক্ষণ ডেস্কঃ : সাদাপাথর লুটে জামায়াত নেতাকর্মীকে জড়িয়ে প্রতিবেদনের কোনো সত্যতা নেই বলে দাবি করেছে জামায়াত ইসলামী।

(২১ আগস্ট) দুপুরে নগরীর দলীয় কার্যালয়ে সিলেট জেলা ও মহানগর জামায়াতের যৌথ উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।

মহানগরের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন লিখিত বক্তব্যে অভিযোগ করেন, পাথর লুটের দুদকের প্রতিবেদনে জামায়াতের কোনো নেতাকর্মীর নাম না থাকার পরও সংবাদমাধ্যম উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ করছে। জামায়াতে ইসলামী দুদকে খোঁজ নিয়েও এ ধরনের কোনো তদন্ত প্রতিবেদনের হদিস পায়নি।

তিনি বলেন, গণমাধ্যমের রিপোর্ট উদ্দেশ্যপ্রনোদিত, কাল্পনিক ও ফরমায়েশি। তবে প্রমাণ ছাড়া দুদক এ ধরণের প্রতিবেদন করলে তাদের ক্ষমা চাইতে হবে।

প্রকৃত দোষীদের আড়ালের চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, জামায়াতের নেতা তো দূরে থাক, কোনো কর্মী এ কাজে জড়িত নয়। এ ধরণের প্রতিবেদনে জনগনকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানান তারা।

এতে উপস্থিত ছিলেন সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, সিলেট মহানগর জামায়াতের আমীর মো. ফখরুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি মো. জয়নাল আবেদীন, মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী এবং নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল।

সাদাপাথর লুট নিয়ে তদন্ত শেষে সম্প্রতি প্রতিবেদন জমা দিয়েছে দুদক। ওই প্রতিবেদনে ৫৩ ব্যাক্তির ও প্রতিষ্ঠান লুটপাটে জড়িত রয়েছে উল্লেখ করা হয়। এতে জামায়াতের সিলেট মহানগর আমির ফখরুল ইসলাম ও জেলা সেক্রেটারি জয়নাল আবেদিনের নাম রয়েছে বলে একাধিক গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হয়েছে ।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park