1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

আম্বরখানায় নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধনঃ

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৮২ বার পঠিত

বাংলাদেশ প্রতিক্ষণ ডেস্কঃ গত ১৭ আগস্ট বিকাল ০৫:৩০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম, পিপিএম-সেবা , সিলেট মহানগরীর আম্বরখানা পয়েন্টে নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্স-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, “বাংলাদেশ পুলিশকে ৫ই আগস্টের পরবর্তী সময়ে একটি ট্রমাটাইজ অবস্থার মধ্য দিয়ে কাজ করতে হয়েছে। ট্রাফিকে যারা ডিউটি করেন, তাদেরকে ওয়াশরুম সুবিধাসহ রেস্ট ও কর্মপরিবেশ দেওয়ার জন্য মূলত আজকে আমরা আম্বরখানায় একটি ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন করেছি।
আমাদের ট্রাফিক পুলিশ অত্যন্ত রৌদ্র ও বৃষ্টির মধ্যে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। কিন্তু তাদের যখন ওয়াশরুমের প্রয়োজন হয়, সেক্ষেত্রে তারা সমস্যার সম্মুখীন হন। সেই প্রেক্ষাপটে আমরা চিন্তা করেছি, আমাদের বিভিন্ন পয়েন্টে—যেখানে ট্রাফিকের যানজট বেশি হয়—সেসব জায়গায় যদি একটি করে ট্রাফিক পুলিশ বক্স তৈরি করে দিতে পারি। তাহলে যারা ডিউটি করবে, তারা অন্তত কষ্ট হলেও রিফ্রেশমেন্টের জন্য একটি জায়গা পাবেন। সেই লক্ষ্যকে সামনে রেখেই ট্রাফিক বক্সগুলো তৈরি করা হচ্ছে। এ সময় তিনি সাংবাদিকবৃন্দ, সিলেট সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

উল্লেখ্য যে, পূর্বে এখানে ট্রাফিক পুলিশ সদস্যদের বসার জন্য যায়গা ছিল। ৫ই আগষ্ট ২০২৪ খ্রি: এর পর সাময়িক সময়ের জন্য পুলিশের অনুপস্থিতে জনৈক মহিলা এই যায়গাটি অবৈধভাবে দখল করে দোকান দেয়। পরবর্তীতে পুলিশী প্রচেষ্টায় অবৈধ দখলমুক্ত করে সিলেট সিটি কর্পোরেশনের সহায়তায় একটি আধুনিক সুবিধাযুক্ত ট্রাফিক পুলিশ বক্স নির্মাণ করে আজ তা শুভ উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন ও অতিরিক্ত দায়িত্বে ক্রাইম এন্ড অপারেশন) মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) শেখ শরীফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ তারেক আহমেদ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি) মোঃ রিয়াজুল কবির, পিএসসি, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ সজীব খান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি, অতিরিক্ত দায়িত্বে ডিসি-ডিবি) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আহমাদ মাঈনুল হাসান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রশাসন-উত্তর) দেবাশীষ দাশ, বিপিএম, পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) রাখী রানী দাস সহ এসএমপি‘র অন্যান অফিসারবৃন্দ ও সাংবাদিকগণ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park