1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

সিলেটের পাথর রাজ্যের এ কী হাল?

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২৪৮ বার পঠিত

মহি উদ্দিন চৌধুরী, সিলেট থেকে ঃ————————————————–
পর্যটন নগরী খ্যাত সিলেট জেলার কোম্পানিগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার পর্যটন পরিবেশের পাশাপাশি পাথর রাজ্যের অবস্থান। দীর্ঘদিন থেকে ভোলাগঞ্জ সাদাপাথর এলাকা আর জাফলং এলাকায় বালু আর পাথর নিয়ে ব্যবসায়ী আর প্রশাসনের রশি টানাটানি চলছিল। পর্যটন পরিবেশ বাঁচাতে প্রশাসন থেকে কিছুটা কড়াকড়ি আরোপ ছিল বেশ কিছুদিন।

বিদ্যমান এ অবস্থায় রাজনৈতিক পটপরিবর্তন হলে অন্তর্বর্তীকালীন সরকার আসেন ক্ষমতায়। এরপর বর্তমান ক্ষমতাসীন সরকারের দু’জন উপদেষ্টা পাথর কোয়ারী পরিদর্শন করতে গিয়ে পর্যটন বাঁচাতে পাথর বালু উত্তোলন বন্ধ ঘোষণা দেন, একইসাথে পাথর ভাঙ্গার মেশিন জব্দের নির্দেশসহ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের নির্দেশ দেয়ায় প্রশাসন কিছুটা পদক্ষেপ নেয়। সে’সময় তাদের উপস্থিতিতে স্থানীয় কিছু লোক ক্ষোভ প্রকাশ করেন।

এ অবস্থার মাসখানেক পর থেকেই দুস্কৃতিকারীরা সক্রিয় হয়ে ওঠে।
সম্প্রতি তারা সংঘবদ্ধভাবে দুটি স্থানে হাজার হাজার ইঞ্জিন নৌকা ও বারকী নৌকা নিয়ে প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে দিনদুপুরে পাথর উত্তোলন ও লুট করে।

প্রত্যক্ষদর্শীদের মতে দুটিস্থানের পাথর লুটের পরিমাণ প্রায় ৩/৪ হাজার কোটি টাকা। রাষ্ট্রের এতো সম্পদ লুটেরাদের আদৌ কোন ব্যবস্থা নেয়া হবে কি’না কে দেবে তার উত্তর?

সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী জানা যায় আজ ১১ আগষ্ট-২০২৫ খ্রিঃ তারিখে এ লুটপাটকে কেন্দ্র করে কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনকে দলে তার সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। দলটির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব এডঃ রুহুল কবির রিজভী স্বাক্ষরিত তথ্য বলে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park