1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

পুলিশ অফিসার দিদারুল ইসলামের জানাজা ও নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের শ্রদ্ধা জ্ঞাপন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ২৯৫ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্কঃ~~~~~~~~~~~~~~
প্রায় বিশ হাজার মানুষের অংশগ্রহণে আজ বাদ যোহর নিউইয়র্কের ব্রঙ্কসের পার্কচেষ্টার মসজিদে মুসলিম রীতি অনুযায়ী নিউইয়র্ক পুলিশ অফিসার মরহুম দিদারুল ইসলামের জানাজার নামাজ অনুষ্ঠিত হয় । নিউইয়র্কে এই জানাজা ছিল বাংলাদেশী কমিউনিটির এযাবৎকালের সর্ববৃহৎ জানাজা। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশীরা ।

মরহুম দিদারুল ইসলামের শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন নিউইয়র্কের গভর্নর, সিটি মেয়র, পুলিশ কমিশনার, আইন প্রণেতাসহ বিভিন্ন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি, আসন্ন মেয়র নির্বাচনের প্রার্থীরা এবং নিউইয়র্ক পুলিশ বিভাগের ৫ হাজারের অধিক সদস্য।

জানাজা শেষে দিদারুল ইসলামের মরদেহ দাফনের উদ্দেশ্যে নেয়ার সময় প্রায় দশ কিলোমিটার রাস্তার পাশে হাজার হাজার পুলিশ সদস্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাঁকে শেষবারের মতো স্যালুট জানায়। আকাশ পথেও হেলিকপ্টারে দিয়ে গার্ড অব অনার প্রদান করা হয় । আমেরিকার পতাকাবাহী লাশ বহনকারী গাড়িকে পুলিশ এসকর্ট করে নিউজার্সির প‍্যাটারসন টটোয়া কবরস্থানে নিয়ে যায় ।
দোয়া করি আমাদের এই ভাইকে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস দান করেন এবং তার পরিবারকে ধর্য‍্য গ্রহণ করার তওফিক দেন । আমিন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park