1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে মতবিনিময় ও এআই (AI) ভিত্তিক নতুন ধারণা বিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ২৯ বার পঠিত

লন্ডন প্রতিনিধি :-
ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিবিসিসিআই) উদ্যোগে এক মতবিনিময় ও এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) ভিত্তিক নতুন ধারণা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ অক্টোবর ২০২৬, মঙ্গলবার দুপুর ১২ ঘটিকায় হোয়াইটচ্যাপেলের গেটোরিক স্ট্রিটে অবস্থিত চেম্বারের নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

বিবিসিসিআই-এর প্রেসিডেন্ট জনাব মুহিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের লন্ডন রিজিওনাল ট্রেজারার জনাব আনোয়ার খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিবিসিসিআই-এর সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান উপদেষ্টা জনাব অলি তছর উদ্দীন এমবিই (MBE), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ডিরেক্টর জেনারেল (ডিজি) জনাব মোসলেহ আহমেদ।

সভায় চেম্বারের প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনায় এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং নতুন সদস্য বৃদ্ধির কর্মপদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে কমিউনিটির সাতজন বিশিষ্ট ব্যবসায়ীর নতুন আজীবন সদস্যপদের আবেদন আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন সংগঠনের সম্মানিতো ডিজি মহোদয়। এ সময় তিনি নতুন সদস্যদের সবার সাথে পরিচয় করিয়ে দেন এবং বিবিসিসিআই-এর সদস্যপদের নিয়মাবলি ও সুযোগ-সুবিধাগুলো তুলে ধরেন।

আজীবন সদস্যপদের জন্য আবেদনকারী বিশিষ্ট ব্যবসায়ীরা হলেন— সিডিসি (CDC) কোম্পানির প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মো. সাদিকুল আলম, বিশিষ্ট সাংবাদিক ও এটিএন বাংলার (ATN Bangla uk) ব্যুরো চিফ জনাব মোহাম্মেদ শফিকুল ইসলাম শফী, আইনজীবী ও অ্যাকাউন্টেন্ট অ্যাডভোকেট মারুফ হাসান, নোভা ডেভেলপমেন্টের ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. মুকুল, কেএসএম (K.S.M) অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. আবুল কালাম, কফি রিপাবলিকের পরিচালক জনাব মো. নুরুল হক এবং বিশিষ্ট ব্যবসায়ী জনাব এম এ দুলু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিবিসিসিআই-এর সাবেক প্রেসিডেন্ট মাহ্তাব চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট জনাব সানোয়ার চৌধুরী, ফাইন্যান্স ডিরেক্টর জনাব আজাদ কালাম, ডিরেক্টর অব ইন্টারন্যাশনাল রিলেশনস জনাব গুলাম কিবরিয়া ওয়েস, ডেপুটি ডিরেক্টর জেনারেল জনাব আব্দুল মনিম, লন্ডন রিজিওনাল সভাপতি জনাব শাফিকুল ইসলাম, ডিরেক্টর জনাব জাহিরুল ইসলাম, ডিরেক্টর জনাব আতিয়ার আহমেদ, এবং লন্ডন রিজিওনের ইসি মেম্বার একাউন্টন্ট মো. মাহবুবুল আলম খান ও একাউন্টেন্ট রফিকুল হায়দার।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে মতবিনিময়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন বাংলাদেশের স্বনামধন্য পাইলট আকবরউদ্দিন খান, মাসুদ করিম, মেহেদি ইকবাল ইভান, চৌধুরী মো:নিজামুল ইসলাম সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সভায় উপস্থিত সকলে পারস্পরিক ব্যবসায়িক মতবিনিময়ের পাশাপাশি প্রযুক্তির আধুনিক সংযোজন এআই (AI) ধারণার ওপর গুরুত্বারোপ করেন এবং চেম্বারকে আরও গতিশীল করার আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park