1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

আমেরিকার মিশিগানে সিলেটের সাবেক পিপি এডভোকেট নুরুল হক সংবর্ধিত

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ২২৬ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্কঃ
আমেরিকার মিশিগান স্টেট এর হ্যামট্র্যামক সিটির অভিজাত আলাদিন রেস্টুরেন্টে মিশিগানে বসবাসরত এডভোকেট পরিবারের উদ্যোগে বাংলাদেশ থেকে আগত সিলেট জেলা জজ কোর্টের সাবেক পি.পি. ও সিনিয়র অ্যাডভোকেট নুরুল হক এর সম্মানে গত ২৪ মে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র অ্যাডভোকেট আব্দুর রহমান চৌধুরী |
সিনিয়র এডভোকেট আব্দুর রহিম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন এডভোকেট আব্দুর রশিদ , অ্যাডভোকেট কয়সর হাসান শিমন, এডভোকেট নাসিরুজ্জামান নাজিম, অ্যাডভোকেট কয়সর আহমেদ, এডভোকেট মোহাম্মদ আজিব উদ্দিন, অ্যাডভোকেট মহিউদ্দিন, এডভোকেট মহসিন চৌধুরী, অ্যাডভোকেট দীপক চৌধুরী সহ প্রমুখ অ্যাডভোকেটগন |
অনুষ্ঠানে আরো উপস্থিত বক্তব্য রাখেন অধ্যাপক ওবায়দুল্লাহ বাবুল, মাস্টার আবুল কালাম আজাদ, কাউন্সিলম্যান কামরুল হাসান, আতাউর রহমান, নুরুল হক, শাহীন চেয়ারম্যান ,রাজু চেয়ারম্যান, খালেদুজ্জামান খালেদ, লিলু মিয়া সহ বাঙালি কমিউনিটির নেতৃবৃন্দ |
অনুষ্ঠানের শুরুতেই সংবর্ধিত অতিথি অ্যাডভোকেট নুরুল হক ও তার সুযোগ্য পুত্র নিউইয়র্কের বাফেলো সিটি-তে চিকিৎসা পেশায় নিয়োজিত ডা: জিয়াকে ফুলের তোড়া দিয়ে সংগঠনের পক্ষ হইতে বরণ করা হয় |
সংবর্ধিত অতিথির বক্তব্যে জনাব হক বলেন..
আমি মিশিগানে এসে এডভোকেটগণের একান্ত সান্নিধ্যে-আতিথেয়তা-অ্যাডভোকেট সংবর্ধনায় নিজেকে সম্মানিত বোধ করছি | প্রবাসে এডভোকেটদের এই একতাবদ্ধ প্রয়াস বাংলাদেশের অ্যাডভোকেট সমাজকে অনুপ্রাণিত ও গৌরবান্বিত করবে |
আলোচনায় বক্তাগণ তাঁর কর্মময় জীবনের প্রশংসা করে সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন |
পরিশেষে সভার সভাপতি চা- আপ্যায়নের মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন | প্রেস বিজ্ঞপ্তি

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park