1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

সিলেটে বিশেষ কল্যাণ সভায় পুলিশ সুপার মোঃ রেজাউল করিম। মহাসড়কে চাঁদাবাজি করলে পুলিশ সদস্যকে হ্যান্ডকাপ পরানো হবে

  • প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১০৪ বার পঠিত

বাংলাদেশ প্রতিক্ষণ ডেস্কঃ
হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের কার্যালয়ে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ গ্রহণ করেন কল্যাণ সভায় সকল থানার অফিসার ইনচার্জগন সহ প্রতি পদমর্যাদার পুলিশ সদস্য। সভার সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম।

সভাপতি সকল সদস্যদের উত্থাপিত সমস্যা মনোযোগ দিয়ে শুনেন এবং উপস্থাপিত সমস্যা সমাধানের আশ্বাস দেন। কল্যাণ সভার সমাপনী বক্তব্যে তিনি বলেন আপনাদের সকলের সহযোগিতায় একটি সুশৃংখল ও নিরাপদ মহাসড়ক উপহার দেয়ার জন্য আমরা প্রাণান্তকর চেষ্টা চালাচ্ছি। আপনারা মহাসড়কে এমন কোনো কাজ করবেন না যা আমাদেরকে বিব্রত করে এবং পুলিশ বাহিনীর সুনাম ও ভাবমূর্তি ক্ষুন্ন করে। আপনাদের সমস্যা আমরা সমাধানের চেষ্টা করবো কিন্তু আপনাদের কোনো অপেশাদার আচরণের কারণে হাইওয়ে পুলিশ তথা বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হলে তার দায় সংশ্লিষ্ট সদস্যকে নিতে হবে।

পুলিশ সুপার এ সময় উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে আরো বলেন মহাসড়কে কোনো পুলিশ সদস্য চাঁদাবাজি করলে ফৌজদারি মামলায় গ্রেফতার করে হাতে হ্যান্ডকাফ পড়িয়ে জেলে পাঠিয়ে দেয়া হবে। বিজ্ঞপ্তি

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park