1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

সিলেটের শামীমাবাদে সংখ্যালঘু পরিবারকে হুমকি-চাঁদাবাজির অভিযোগ:

  • প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

 

গভীর রাতে

বাংলাদেশ প্রতিক্ষণ ডেস্ক

সিলেট মহানগরের শামীমাবাদ এলাকায় একটি সংখ্যালঘু পরিবার চাঁদাবাজি, হুমকি ও সন্ত্রাসী হামলার শিকার হওয়ার অভিযোগ তুলেছে। রোববার (৩ আগস্ট) দুপুর আড়াইটায় সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য পুজা মন্ডল।

 

গভীর রাতে সন্ত্রাসীরা বাড়ির বাউন্ডারি দেয়াল ভেঙে ফেলে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগীরা

 

সংবাদ সম্মেলনে পুজা জানান, তিনি এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং সুপারভাইজার গীতা রানী হালদারের মেয়ে। তার বাবা তপুন কুমার মন্ডল বর্তমানে প্রবাসে অবস্থান করছেন। গীতা রানী তাদের স্কুলপড়ুয়া ছেলেকে নিয়ে শামীমাবাদের ১৮৩ নম্বর বাড়িতে দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে বসবাস করছেন। ২০১৩ সালে চার শতক জমি ক্রয় করে সেখানে বাড়ি নির্মাণ করেন তারা। তবে সম্প্রতি একদল সন্ত্রাসী চক্রের টার্গেটে পরিণত হয়েছেন বলে অভিযোগ করেন পুজা।

তার দাবি, চলতি বছরের ৫ আগস্টের পর থেকে সুহেল বেগ নামের এক মহিলা ও তার নেতৃত্বাধীন একটি গোষ্ঠী তাদের হয়রানি করতে শুরু করে। সুহেল বেগ দাবি করছেন, গীতা রানীর বাড়ির জমি নাকি তার মালিকানাধীন-যদিও তিনি এ সংক্রান্ত কোনো বৈধ দলিল দেখাতে পারেননি। গীতা রানী মীমাংসার জন্য তার প্রবাসী স্বামীর দেশে ফেরার অপেক্ষার কথা জানালেও তারা কর্ণপাত না করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে।

চাঁদা না দেওয়ায় ২৮ জুলাই রাত ১টার দিকে সুহেল বেগের নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালিয়ে বাড়ির বাউন্ডারি দেয়াল ভেঙে ফেলে এবং জানালার কাঁচ ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে। এ সময় গীতা রানী কর্মস্থলে থাকলেও ছেলে ও মেয়ে বাড়িতে ছিলেন। পুলিশে ফোন দিলে টহল দল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুজা দাবি করেন, সন্ত্রাসীরা তাদের প্রাণনাশের হুমকিও দিয়ে যায়।

পরে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিলেও তা মামলা হিসেবে গ্রহণ করেনি পুলিশ। এমনকি সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর অভিযোগ করেও কোনো সহায়তা পাননি তারা। শেষ পর্যন্ত গীতা রানী আদালতের শরণাপন্ন হয়ে দুটি মামলার আবেদন করেছেন।

সংবাদ সম্মেলনে পুজা মন্ডল বলেন,‘আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। প্রশাসনের প্রতি অনুরোধ-আমাদের সুরক্ষা নিশ্চিত করুন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিন।’

পুজা মন্ডল প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park