1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

সভাপতি দিপু সিদ্দিকী, সাধারণ সম্পাদক সাকী সিলেট ইলেক্ট্রনিক এন্ড মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যালায়েন্স’র আত্মপ্রকাশ 

  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২৭৪ বার পঠিত

বাংলাদেশ প্রতিক্ষণ  ডেস্কঃ

সিলেটের ইলেক্ট্রনিক ও মাল্টিমিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে ‘সিলেট ইলেক্ট্রনিক এন্ড মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যালায়েন্স’ নামে একটি সংগঠন যাত্রা শুরু করেছে। সাংবাদিকদের আবাসন সংকট নিরসন, সুরক্ষিত সাংবাদিকতাসহ সংবাদ মাধ্যমের উন্নয়নে কাজ করবে নতুন এ সংগঠনটি।

বাংলাভিশনের স্টাফ রিপোর্টার দিপু সিদ্দিকীকে সভাপতি ও চ্যানেল আই’র সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকীকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন সিনিয়র সাংবাদিক ও বাংলাদেশ বেতারের সিলেট জেলা সংবাদদাতা এম এ রহিম।

শনিবার দুপুরে সিলেট নগরীর জিন্দাবাজারে সিনিয়র সাংবাদিক ও বাংলাদেশ বেতারের সিলেট জেলা সংবাদদাতা এম এ রহিমের সভাপতিত্বে ও মোহনা টিভির সিলেট ব্যুরো প্রধান শিপার চৌধুরীর পরিচালনায় আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত গণমাধ্যমকর্মীরা বলেন, এটা এমন একটি প্লাটফর্ম যা একই সঙ্গে সদস্যদের কল্যাণ সাধন, দক্ষতা বৃদ্ধি, ঝুঁকি মোকাবেলা এবং কর্মক্ষেত্রের নতুন সম্ভাবনা সৃষ্টি  করবে। আমরা, সিলেটে কর্মরত টেলিভিশন ও মাল্টিমিডিয়া সাংবাদিকদের সমন্বিত প্ল্যাটফর্ম গঠনের লক্ষ্যে সিলেট ইলেকট্রনিক ও মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যালায়েন্স নামে একটি সংগঠন গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছি।
এই সংগঠন হবে সকল ইলেকট্রনিক ও ডিজিটাল মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের একটি সম্মিলিত প্ল্যাটফর্ম, যেখানে থাকবে মত প্রকাশের স্বাধীনতা, পেশাগত উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং সাংবাদিকদের অধিকার রক্ষার সুযোগ।

নবগঠিত জার্নালিস্ট অ্যালায়ে অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহ সভাপতি এম. সাইফুর রহমান তালুকদার (আজকের সিলেট), সহ সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরী (এসএ টিভি), কোষাধ্যক্ষ শিপার চৌধুরী (মোহনা টিভি), ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মাহতাব উদ্দিন তালুকদার (গ্লোবাল টিভি), দপ্তর সম্পাদক আজিজুর রহমান (এশিয়ান টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক আফজালুর রহমান চৌধুরী (এনটিভি-ইউরোপ), নির্বাহী সদস্য সদস্য এমএ রহিম (বাংলাদেশ বেতার), তারেক আহমদ (এনটিভি-অনলাইন) ও জাকারিয়া হোসেন জোসেফ (চ্যানেল নাইন)।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park