1. admin@bangladeshpratikkhon.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে দস্যুতা মামলায় মূল আসামিসহ গ্রেপ্তার ৩ বর্ণাঢ্য ব্যাংকিং জীবনের ইতি টানলেন শ্রীমঙ্গল ব্যাংকার্স এসোসিয়েশন সভাপতি  সালাহ্ উদ্দিন জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

শ্রীমঙ্গলে দস্যুতা মামলায় মূল আসামিসহ গ্রেপ্তার ৩

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৩৮ বার পঠিত

শ্রীমঙ্গলে দস্যুতা মামলার মূল আসামিসহ গ্রেপ্তার-৩
লুণ্ঠিত স্বর্ণের চেইন, স্মার্টফোন ও দস্যুতায় ব্যবহৃত সিএনজি উদ্ধার

স্টাফ রিপোর্টার:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চাঞ্চল্যকর দস্যুতার ঘটনায় জড়িত তিন আসামিকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত স্বর্ণের চেইন, একটি স্মার্টফোন এবং দস্যুতার কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

শ্রীমঙ্গল থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর দস্যুতার অভিযোগে ভুক্তভোগীর দায়ের করা মামলায় পেনাল কোডের ৩৯৪ ধারায় শ্রীমঙ্গল থানায় মামলা (নং-২২, জিআর-৩০০/২০২৬) রুজু হয়। মামলার পরপরই অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে মাঠে নামে পুলিশ।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুনের দিকনির্দেশনায় এসআই (নিঃ) মোহাম্মদ পারভেজ ভূঁইয়া, এসআই বাবলু কুমার পাল ও এসআই দীপংকর হালদার সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের প্রথম পর্যায়ে গত ১৫ অক্টোবর মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন শ্রীমঙ্গলের আশিদ্রোণ ইউনিয়নের ভুজপুর গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে মো. ইমরান আহমেদ (২৯) এবং সিন্দুরখান ইউনিয়নের পূর্ব লাহারপুর গ্রামের জয়দুল হোসেনের ছেলে মো. ইসমাইল মিয়া (২৫)। পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে এবং ধারাবাহিক অভিযান চালিয়ে গত ৩১ অক্টোবর ঘটনার সঙ্গে জড়িত অপর আসামি জামসী গ্রামের সেলিম খানের ছেলে মো. কাউসার আহমেদ সবুজকে (৩৬) গ্রেপ্তার করে পুলিশ। তিনি এ মামলার অন্যতম প্রধান আসামি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা চুরি, ছিনতাই, ডাকাতি ও দস্যুতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

অভিযানে লুণ্ঠিত স্বর্ণের চেইন ও স্মার্টফোন উদ্ধারের পাশাপাশি দস্যুতায় ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত তিন আসামিকে যথাযথ পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে শ্রীমঙ্গল থানা পুলিশ।#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park