1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শিক্ষকদের সাথে মতবিনিময়কালে খন্দকার মুক্তাদির আদর্শ শিক্ষক দেশ গড়ার কারিগর

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৯৬ বার পঠিত

 

বাংলাদেশ প্রতিক্ষণ ডেস্কঃ
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, শিক্ষকদের জাতি গঠনের কারিগর হিসেবে তাদের সর্বাধিক মযার্দার আসনে অধিষ্ঠিত। কারণ যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। তাই জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য শিক্ষকদের মযার্দা সবচেয়ে বেশি প্রয়োজন। একজন শিক্ষকই পারেন জ্ঞানী মানুষ তৈরি করতে। মানুষ যদি জ্ঞানী না হয় এবং জ্ঞানসমৃদ্ধ না হয় তাহলে সমাজের কোনো কাজে আসতে পারে না। তাই একজন আদর্শ শিক্ষক দেশ গড়ার কারিগর।
তিনি শুক্রবার (২২ আগস্ট) সিলেট সদর উপজেলার ২নং হাটখোলা ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মো. শাবাজ মিয়ার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আজির উদ্দিন, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, প্রথম যুগ্ম সম্পাদক  জাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক আকবর আলী, ২নং হাটখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আখতারুজ্জামান বছন, ২নং হাটখোলা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আপ্তাব উদ্দিন, জেলা বিএনপির সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন, উমর গাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন আর রশিদ।
শিক্ষকদের মধ্যে বক্তব্যে রাখেন রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলান হেলাল উদ্দিন, উমর গাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছাদিকুর রহমান সেফু, দারুল মোস্তফা দাখিল মাদ্রাসার সুপার ছাদিকুর রহমান, মোহাম্মাদ আলী, বাজিব আহমদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিল্পী রানী প্রমুখ। শুরুতে কোরআন তেলাওয়ত করেন মাওলানা ইমাম উদ্দিন ও গীতা পাঠ করেন সরমা সিংহ। বিজ্ঞপ্তি

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park