1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

লন্ডন প্রবাসী ফজলুল হক ফজলুর সার্বিক তত্ত্বাবধানে — গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্ট ৩য় মেধাবৃত্তি পরিক্ষা সম্পন্ন

  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৩৯৬ বার পঠিত

 

গোলাপগঞ্জ প্রতিনিধি:

গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের আয়োজনে ৩য় মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের আল এমদাদ উচ্চ বিদ্যালয়ে এ মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়।

মেধাবৃত্তি পরীক্ষায় ৩৬টি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির প্রায় ৪০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

শিরিন মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান ও হলি সিলেট পত্রিকার ডিরেক্টর লন্ডন প্রবাসী ফজলুল হক ফজলুর সার্বিক সহযোগীতায় শিরিন মেমোরিয়াল ট্রাস্ট ২০২৫ এর উদ্যোগে এবার ৩য় মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

মেধাবৃত্তি পরিক্ষা চলাকালীন সময় পরিদর্শন করেন গোলাপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রব্বানী, বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন, সমাজসেবী ডাক্তার আব্দুল মুতলিব, আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তার হোসেন, এলবি গ্রীণ ফ্লাওয়ার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফুর রহমান টিপু, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাইকুল ইসলাম, শিরিন মেমোরিয়াল ট্রাস্টের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুদু, আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও মেধাবৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক শফিক উদ্দিন।

এছাড়াও এসময় উপস্থিত ছিলেন আইসিটি শিক্ষক ও মেধাবৃত্তি পরীক্ষার সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল হামিদ, দক্ষিণভাগ এসি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল কুদ্দুস, মেধাবৃত্তি পরীক্ষার সদস্য সচিব সালমান কাদের দিপু, ইউপি সদস্য সামসুল ইসলাম কয়েছ, হেলাল উদ্দিন খান, আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক সদস্য আবু তাহের ফয়ছল সহ আরো অনেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park