1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

মৌলভীবাজারে ডিবির বিশেষ অভিযানে ২০ বোতল বিদেশী মদসহ যুবক আটক

  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ২২৬ বার পঠিত

 

আলমগীর হোসেন মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ২০ বোতল বিদেশী মদসহ জুয়েল মিয়া (২২) নামে একজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) বিকেলে শ্রীমঙ্গল উপজেলার হগলিয়া এলাকার (পুরাতন গাজীপুর বাসস্ট্যান্ড) অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।  সে শ্রীমঙ্গল থানার

হুগলিয়া (টিলাগাঁও গ্রামের বাবুল মিয়া ছেলে জুয়েল মিয়া।

অভিযানের সময় তার হেফাজত থেকে ২০ (বিশ) বোতল ROYEL GREEN DELUXE BLENDED WHISKY মদ উদ্ধার করা হয়। প্রতিটি বোতলের পরিমাণ ৩৭৫ মিলিলিটার, যার সর্বমোট পরিমাণ ৭.৫ লিটার এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৬,০০০/- (ছত্রিশ হাজার) টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ২৪(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park