1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

মোগলাবাজার কাদিপুর জামে মসজিদে “GenieA অ্যাপ” সম্পর্কে অবহিত করলেন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১৪৪ বার পঠিত

 

হলি সিলেট ডেস্কঃ
অদ্য ১০ অক্টোবর ২০২৫ খ্রিঃ দুপুর ১২:৫০ ঘটিকায়, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম মোগলাবাজার থানাধীন জালালপুর ইউনিয়ন কাদিপুর জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন।
খুতবার পূর্বে পুলিশ কমিশনার মসজিদে উপস্থিত মুসল্লি ও সাধারণ জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি পুলিশি সেবার মানোন্নয়নে প্রযুক্তির ব্যবহার এবং জনগণের সেবা সহজীকরণের উদ্দেশ্যে “GenieA অ্যাপ” সম্পর্কে অবহিত করেন।
কমিশনার মহোদয় জানান, জনগণের যেকোনো অভিযোগ পুলিশ যেন দ্রুত পেতে পারে এবং তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারে — সে লক্ষ্যেই অ্যাপটি চালু করা হয়েছে। আগামী ১৬ অক্টোবর থেকে সিলেট মেট্রোপলিটন এলাকার মোগলাবাজার থানায় অ্যাপটি চালু করা হবে।
তিনি বলেন, “মোগলাবাজার থানা এলাকার সকল শ্রেণি-পেশার মানুষ অ্যাপটির মাধ্যমে সহজেই অভিযোগ জানাতে পারবেন। পুলিশের প্রয়োজন হলে মোবাইলের এই অ্যাপে এক ক্লিকের মাধ্যমেই সেবা গ্রহণ করা সম্ভব হবে। ক্লিক করার সাথে সাথে কন্ট্রোল রুমে বার্তা পৌঁছে যাবে এবং প্রয়োজন অনুযায়ী অফিসার নিয়োগ দেওয়া হবে।”
তিনি আরও জানান, ভবিষ্যতে এই অ্যাপের মাধ্যমে আরো অন্যান্য সেবাসমূহ সংযুক্ত করা হবে। এসময় কমিশনার সকলের সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park