1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

মাধবপুর অ্যাসোসিয়েশন সিলেট এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৪১ বার পঠিত

তুফায়েল আহমদ সিলেট প্রতিনিধি:-

সিলেটে বসবাসরত হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাবাসীর সংগঠন মাধবপুর অ্যাসোসিয়েশন সিলেট এর ইফতার মাহফিল ও আলোচনা সভা ৬ মার্চ শুক্রবার বিকেলে সিলেট নগরীর জিন্দাবাজার এলাকার একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হাবিবুর রহমান, প্রফেসর ডা. মোহাম্মদ তাফাজ্জুল ইসলাম, হবিগঞ্জ সমিতি সিলেটের সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল আলম মারুফ, বাংলাদেশ ব্যাংক সিলেটের অতিরিক্ত পরিচালক মোঃ শফিকুল ইসলাম, রূপালী ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম মোঃ আশরাফ উদ্দিন, হবিগঞ্জ সমিতি সিলেটের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম ও মোঃ আবু তাহের চৌধুরী, ওসমানী মেডিকেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দুলাল মিয়া।
সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল মিয়া ও সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে সিয়াম সাধনার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা উপস্থাপন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সিলেট শাখার ব্যবস্থাপক ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জনাব মোঃ নূরুজ্জামান।
প্রধান অতিথি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, আত্মশুদ্ধি ও সংযমের মাস পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে তাক্বওয়া অর্জন করাই প্রত্যেক মুসলিমের মূল লক্ষ্য। আমরা যেন সিয়াম সাধনার মাধ্যমে মুত্তাকী হতে পারি এবং ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন ও রাষ্ট্রীয় জীবনে রমজানের এই শিক্ষার প্রতিফলন ঘটাতে পারি – প্রধান অতিথি এই আশাবাদ ব্যক্ত করেন। সমাজকল্যাণমূলক বিভিন্ন কর্মকান্ডে মাধবপুর অ্যাসোসিয়েশন সিলেট এর উল্লেখযোগ্য ভূমিকার প্রশংসা করে প্রধান অতিথি বলেন, এ সংগঠন ভবিষ্যতে সমাজ সেবায় আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের মাধ্যমে অনুকরণীয় সমাজসেবী সংগঠন হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে।
সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম চৌধুরী বলেন, সিলেটে বসবাসকারী মাধবপুরের অধিবাসীদের নিকট মাধবপুর অ্যাসোসিয়েশন সিলেট আমাদের প্রাণের সংগঠন। এই সংগঠনের মাধ্যমে সদস্যবৃন্দের সহযোগিতায় আমরা ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প, শীতবস্ত্র বিতরণ, বন্যাদুর্গতদের সহায়তা প্রদান, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসহ বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছি। প্রতিবছরের ন্যায় এবারও আপনাদের সহযোগিতায় আমরা ইফতার মাহফিলের আয়োজন করেছি। মানবতার কল্যাণের ব্রত নিয়ে যাত্রা শুরু করে সমাজ সেবার মাধ্যমে মাধবপুর অ্যাসোসিয়েশন সিলেট ইতোমধ্যে সর্বমহলে প্রশংসা অর্জন করেছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ সমিতি সিলেট এর সভাপতি প্রফেসর ডা. মোঃ শাহনেওয়াজ চৌধুরী, মাধবপুর অ্যাসোসিয়েশন সিলেট এর সাবেক সভাপতি প্রফেসর ড. মোঃ শাহাব উদ্দিন, মাধবপুর অ্যাসোসিয়েশন সিলেট এর সিনিয়র সহ-সভাপতি প্রফেসর ডা. আখলাক আহমেদ, সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (ডিবি) মোঃ আশরাফুজ্জামান।
আলোচনা সভা শেষে অ্যাসোসিয়েশনের সদস্য ও সিলেট ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মোঃ জালাল উদ্দিন দো’আ পরিচালনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park