1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

বিশ্ব রক্তদাতা দিবসে সম্মাননা পেলেন শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ী মো ইমতিয়াজ কামরান তালুকদার

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৪৮৮ বার পঠিত

 

 

নিজস্ব প্রতিবেদক :

একজন সফল ব্লাড ডোনার ১৭তম বার সেচ্ছায় রক্তদান করেন তিনি।বিশ্ব রক্তদাতা দিবসে সম্মাননা পেলেন তালুকদার গ্রুপ অব কোম্পানীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ী,
মো ইমতিয়াজ কামরান তালুকদার।বিশ্ব রক্তদাতা দিবস-২০২৫ উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, মুজিব-জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্র, সিলেটের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান সম্মাননা প্রদান করা হয়।সিলেট নগরীর সুবিদাবাজারস্থ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই) অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে।

 

 


মো ইমতিয়াজ কামরান তালুকদার তিনি বলেন,সেচ্ছায় নিজে রক্তদান করি সেলেব্রিটি হওয়ার জন্য ব্লাড ডোনেট করি না। শুধু রোগীর মুখের স্নিগ্ধ হাসি আর ভালবাসা এবং রোগীর প্রশান্তিতে তাদের চোখে আনন্দের অশ্রু দেখতে ভাললাগে।এখানে সেলেব্রিটি হওয়ার ইচ্ছা নেই।রোগীর আনন্দের অশ্রু দেখে নিজেকে পৃথিবীতে সব থেকে বেশি সুখী মানুষ মনে করি।আমি যখন একজন মুমূর্ষ রোগী কে রক্তদাতা খুঁজে দিতে পারি তখন নিজেকে পৃথিবীতে সব থেকে বেশি সুখী মানুষ মনে করি।তখন কার অনুভূতি অসাধারন যা আসলে বলে বুঝানোর মত না।

 

রোগীদের রক্তদান করতে গিয়ে আমি কারো ভাই হয়েছি কারো মামা হয়েছি কারো আপনজন হয়েছি আর কত কিছু বলে শেষ করা যাবে না।রোগীর লোকের মুখের স্নিগ্ধ হাসি দেখেছি, প্রশান্তিতে তাদের চোখে আনন্দের অশ্রু দেখেছি।যতদিন বেঁচে আছি এই কাজের সাথেই থাকতে চাই।বাংলাদেশে রোগীর সংখ্যা অনেক বেশি,কিন্তু সেই অনুযায়ী রক্তদাতার সংখ্যা অনেক কম।নিজে রক্ত দিন পারলেও যাদের রক্ত দেয়ার মত যোগ্যতা এবং বয়স আছে আমি তাদের রক্তদানের বিষয়ে উৎসাহিত করার চেষ্টা করি।আসুন আমরা নিজে রক্তদান করি এবং অন্যকে রক্তদানে উৎসাহিত করি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park