1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

পাহাড়সম বৈষম্যে শৃঙ্খলহীন সিলেটের প্রান্তিক অঞ্চলের জনপদ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৩৩৯ বার পঠিত

——————————–
মহি উদ্দিন চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ পাহাড়সম বৈষম্যে শৃঙ্খলহীন অবস্থায় চলছে সিলেটের প্রান্তিক অঞ্চলের জনপদ। নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন উপজেলা কর্মকর্তারা। উপজেলায়ও কি এসে জেলা প্রশাসক দেখবেন?
সিলেট নিয়ে নানান বৈষম্য অনিয়ম এবং শৃঙ্খলহীনতার কারণে সাধারণ মানুষের ক্ষোভ যখন চরমে, বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা নিয়ে ফুঁসে উঠছে জনতা, সে’মুহুর্তে সিলেটের কর্মঠ জেলা প্রশাসক সারোয়ার আলম এসব অনিয়মে নিজে বিস্মিত হয়ে মাঠে ঘাটে নেমে নিরলস কাজ করছেন।
সে’মুহুর্তে প্রান্তিক জনপদের দুরাবস্থা দূর করার দায়িত্বে কি কেউ নেই?
ডিসি সাহেব জেলার সমস্যা ও দেখভালের কাজ করে যাচ্ছেন, অথচ উপজেলার কর্তারা থাকা সত্বেও কাজ চোঁখে দেখছেন না। উপজেলা কার্যালয় থেকে বেরিয়ে নিয়মিত জেলা শহরে যাতায়াত, তদুপরি সমস্যা চোঁখে ভাসছে না। ডিসি সাহেব এসে তাঁদের কাজ কি করে দেবেন?
সিলেটের অদুরে ২০/২৫ মিনিটের দুরত্বে গোলাপগঞ্জ উপজেলা।
সড়কপথে আসতে পিচঢালা পথের দু’ধার ছেয়ে আছে ঘন জঙ্গলে। সিলেট থেকে আসতে সদর ছেড়েই হিলালপুর ড্রিমল্যান্ড পার্ক থেকেই উপজেলা কার্যালয় বরাবর কমবেশি জঙ্গল আর ড্রেন পরিস্কার করা ময়লাসমেত তোলা মাটির ভাগাড়।
কোন কোন স্থানে ৩/৪ থেকে ৬/৮ ফুট উচ্চতার বন লেগে রয়েছে। এমনই দুরাবস্থা যে, বন এসে পিচঢালা সড়ককে সংকুচিত করছে। চলাচলের যানবাহন দেখেও জঙ্গলের জন্য পাশে সরার সুযোগ নেই। ভয়ানক অবস্থায় সড়ক দুর্ঘটনার ঝুকি যেমন বিদ্যমান, তেমনি কেউ শত্রুতার জেরে কাউকে জোরে এ জঙ্গলে ঢুকিয়ে হত্যা করলেও টের পাওয়া যাবে না, যা আরও ভয়ংকর অবস্থা বিদ্যমান। এ অবস্থা হিলালপুর ড্রিমল্যান্ড পার্কের পর থেকে রফিপুর, নয়ামসজিদ, কিসমত মাইজভাগ, মাইজভাগ, লামাপাড়া, হাজীপুর, এওলাটিকর, ঘনশ্যাম, হয়ে থেমে থেমে উপজেলা অভিমুখী সড়কে বিদ্যমান।
এছাড়াও গোলাপগঞ্জ পৌর সদরের আভ্যন্তরীণ বিভিন্ন পাড়ার রাস্তাগুলোর অবস্থা বেহাল। ফুলবাড়ি পূর্বপাড়া ২নং ওয়ার্ডের বড় মোকাম রাস্তা, ঘোষগাও কদমতলা সড়কগুলো তীব্র খানাখন্দকে ভরপুর। এসব দেখার যেন কেউ নেই। এত কষ্ট করে মানুষ চলাচল করলেও যারা দেখার তারা দেখছে না। বর্তমান ক্ষমতাসীনদের নিয়ে অনেকের যে আশা ছিল, তা এখন দুরাশায় পতিত হয়েছে। নাজুক এসব সমস্যাগুলো দিনদিন আরও প্রকট হয়ে পড়েছে।
সড়ক ও জনপথ বিভাগ, উপজেলা প্রশাসন কেউ এসব দেখছে না। দায়সারা ভাবে তারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন। রাজনৈতিক নেতারা নেতা নির্বাচন নিয়ে ব্যস্ত। সাধারণ জনগণ নিয়ে কারোরই মাথাব্যথা নেই। সাধারণ মানুষ বলির পাঠা। কে করবে এসবের প্রতিকার? ডিসি সাহেব করছেন তাই বাকীরা নাকে তেল দিয়ে ঘুমাবেন?
এসব সমস্যা নিরসনে কারোও হবে কি শুভ বুদ্ধির উদয়?

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park