1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

সিলেটিরা শুদ্ধ বাংলা বলতে পারে না’ বলে হুমায়রা নুর এর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র নেতৃবৃন্দ,

  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১২৪ বার পঠিত

যুক্তরাজ্য প্রতিনিধি :-
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র প্রেট্রন বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম হোসেইন এমবিই, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র প্রেট্রন সিনিয়র সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, গ্রেটার সিলেট এর সাবেক চেয়ারপার্সন বিশিষ্ট ব্যাবসায়ী নুরুল ইসলাম মাহবুব ও সাবেক সেক্রেটারি ৭১এর বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর, কো কনভেনর আলহাজ্ব মসুদ আহমদ, সদস্য সচিব ড.মুজিবুর রহমান ও অর্থ সচিব এম আসরাফ মিয়া,সাউথ ইস্ট রিজিওনাল কনভেনর হারুনুর রশিদ, কো- কনভেনর জামাল হোসেন ও সদস্য সচিব তাজুল ইসলাম সহ অন্যান্য কেন্দ্রীয় ও রিজিওনাল নেতৃবৃন্দ এক যুক্তবিবৃতিতে সিলেটি ভাষা ও সিলেটের মানুষকে নিয়ে একটি টিভি টকশোতে হুমায়রা নুর ‘সিলেটিরা শুদ্ধ বাংলা বলতে পারে না’ বলে লন্ডন প্রবাসী সিলেটিদেরকে নিয়ে যে মন্তব্য করেছেন এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অতিসত্বর বক্তব্য প্রত্যাহার সহ সিলেটিবাসীদের কাছে ক্ষমা প্রার্থনা করার আহবান জানিয়েছেন।

সিলেটি ভাষা, সংস্কৃতি ও নাগরী লিপি সিলেটিদের গর্ব ও আত্মপরিচয়ের অংশ। বাংলাদেশের কোনো আঞ্চলিক ভাষা নিয়ে বিদ্রূপ না করে এর ইতিহাস ও বৈচিত্র্যকে সম্মান করা উচিৎ বলে উল্লেখ করে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর বলেন, ভাষা হচ্ছে মহান আল্লাহর দান। রব্বুল আলামীন আমাদেরকে ভাষা শিখিয়েছেন। পৃথিবীতে বিভিন্ন অসংখ্য ভাষা আছে। আল্লাহ রাব্বুল আলামীন আল-কোরআন স্ট্যান্ডার্ড আধুনিক আরবি ভাষায় নাযিল করেছেন। এছাড়া তাওরাত হিব্রু ভাষায়, ইঞ্জিল, যাবুর ও অন্যান্য আসমানি কিতাব বিভিন্ন ভাষায় নাযিল হয়েছে।
সিলেটি কোনো ভুল বাংলা নয়। এটি নিজস্ব ভাষাগত বৈশিষ্ট্য, শব্দভাণ্ডার, উচ্চারণ ও সাংস্কৃতিক ঐতিহ্যসমৃদ্ধ একটি ভাষা। উপমহাদেশের মধ্যে সিলেটের আঞ্চলিক ভাষা, শিক্ষা ও সংস্কৃতি প্রাচীনকাল থেকেই অনেক সমৃদ্ধ। সিলেটের ভাষার নিজস্ব বর্ণমালা রয়েছে। বাংলাদেশের কোন অঞ্চলের নিজস্ব কোন বর্ণমালা কারো নেই। ইতিহাসে সিলেট অঞ্চলের অনেক গৌরব উজ্জ্বল ভূমিকা রয়েছে। সিলেটি ভাষা কোনো আঞ্চলিক ভাষা, উপভাষা বা বিকৃত বাংলা নয়, সিলেটি ভাষা শত বছরের প্রাচীন ‘সিলেটি নাগরি’ লিপি, নিজস্ব ব্যাকরণ ও স্বকীয় উচ্চারণরীতিতে সমৃদ্ধ একটি সম্পূর্ণ স্বাধীন ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ভাষা।প্রতিটি দেশের আঞ্চলিক ভাষার নিজস্ব মাধুর্য ও বৈচিত্র্য থাকে। যুক্তরাজ্য থেকে শুরু করে পৃথিবীর নানা প্রান্তে সিলেটি ভাষা ও সংস্কৃতি আজ সমাদৃত। প্রমিত ভাষা শেখার প্রয়োজন যেমন আছে, তেমনই নিজ অঞ্চলের ভাষাকে সম্মান জানানোও প্রতিটি সচেতন মানুষের দায়িত্ব। ভাষাকে তাচ্ছিল্য না করে বরং এর বৈচিত্র্যকে উদ্‌যাপন করাই শ্রেয় বলে তিনি অভিমত ব্যাক্ত করেছেন।

————————————–
শেখ নুরুল ইসলাম,
প্রেস এন্ড পাবলিক সিটি সেক্রেটারি,
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’,
—————————————-

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park