1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

ফেসবুকে ভুয়া আইডি বানিয়ে স্বনামধন্য ব্যাক্তিদের বিরোদ্ধে মিথ্যা অপপ্রচার: দেখার কেউ নেই…?

  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২৪৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক ঃ
বিখ্যাত কিংবা সমাজে পরিচিত বা সুনাম রয়েছে, এমন মানুষদের নামে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলে নানা ধরনের প্রতারণার ঘটনা প্রায়ই অভিযোগ শোনা যায়। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম, প্রোফাইল ফটো থাকে অবিকল একই। অ্যাকাউন্টে গেলে দেখা যায়, আসল ব্যক্তি যা পোস্ট করছেন, নকল বা ছদ্মবেশী অ্যাকাউন্টেও একই পোষ্ট থাকে, বন্ধু তালিকাও থাকে প্রায় একই।

ফেসবুক একে বলছে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের ‘ইমপারসোনেটিং’ বা ছদ্মবেশী অ্যাকাউন্ট। অর্থাৎ এখানে কোন একজন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠান সেজে অন্যকে ধোঁকা দিচ্ছে বা প্রতারণা করছে কেউ। ফলে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম করে যখন অন্য কারো সঙ্গে প্রতারণা করা হয়, অধিকাংশ সময় প্রতারণার শিকার ব্যক্তি বুঝতেও পারেন না আসলে কার দ্বারা প্রতারিত হলেন।

পুলিশ বলছে, যৌন হয়রানি, অবৈধ আর্থিক লেনদেন ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা হয় এসব ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে। অভিযোগ পেলে এসব প্রতারণা বন্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে বলে জানিয়ে পুলিশ বলছে, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ আসার আগেই বড় ধরনের ক্ষতির মুখে পড়েন মানুষ।

পুলিশ বলছে, অনেক ক্ষেত্রে অভিযোগও জানাতে চান না ভুক্তভোগীরা। এরকম কিছু খন্ড খন্ড ঘটনা দেখতে পাওয়া যায়। অনেকে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্টের সঙ্গে প্রেম করে টাকা হারাচ্ছেন।

তেমনি ভাবে সিলেটে ফসবুক ফেক আইডি দিয়ে অনেক গুণীজনদের নাম ও ছবি দিয়ে মিথ্যা অপবাদ দিয়ে প্রতিদিন চালিয়ে যাচ্ছে আড়ালে থাকা ফেকবাজরা।তাদের এমন কার্যক্রমে ভাল মানুষের মানসম্মানের প্রশ্ন উঠেছে সোশ্যাল মিডিয়াতে।

দেখাগেছে অনেক সামাজিক,রাজনৈতিক, চাকরিজীবী ব্যক্তি তাদের এই মিথ্যা লিখনি ও এডিট ছবি দিয়ে তাদের ব্যক্তিত্ব ও সম্মানহানীর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তবে এ ব্যাপারে অনেকে থানায় গিয়ে জিডি করলে তার কোন ভাল ফল আসেনি।

এব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের কোষাধক্ষ্য আব্দুল হামিদ নামে এক ভুক্তভোগী বলেন,আমার নাম ও ছবি দিয়ে ফারজানা নামে এক ফেক আইডি থেকে আমার সম্পর্কে মিথ্যাচার ও ভূল তথ্য দিয়ে আমার ও আমার পরিবারের মানহানি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এই ফেসবুক ফেক আইডি থেকে। আমি থানায় গিয়ে এ বিষয়টি উল্লেখ করে জিডি করেছি এতে এখন পর্যন্ত কোন উপকার পাইনি।

আপ্তাব নামে আরেক ভুক্তভোগী বলেন, এই আইডি থেকে আমার নামে অনেক মিথ্যাচার ও আমার ছবি এডিট করে হিজরা ও মেয়ে বানিয়ে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে আমার মানসম্মান ক্ষুণ্ণ করছে এমনকি নিজের স্বজনদের কাছে ও সমাজে অনেক লজ্জা পাচ্ছি। অবশেষে বাধ্য হয়ে সিলেট কোতোয়ালী মডেল থানায় গিয়ে জিডি করলে এখন পর্যন্ত কোন উপকার হয়নি।

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) খান মুহাম্মদ মাঈনুল জাকির বলেন,অভিযোগ আসলে আমরা ব্যাবস্থা নেই।তবে ফেসবুক ফেক আইডি কে চালাচ্ছে এসব তথ্য জানতে আমরা সি আই ডি’র কাছে আবেদন করলে তাদের কাছ থেকে এসব তথ্যতের রিপোর্ট দেয় তখন আমরা ফেক আইডি কে পরিচালনা করে জানতে পারি এবং এই সাইবার অপরাধীকে আটক করার চেষ্টা করি ও অনেক সময় সক্ষম হই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park