1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

তথ্য প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার বিপ্লব সাংবাদিকতা পেশাকে চ্যালেঞ্জিং করে তুলেছেঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক

  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ২২০ বার পঠিত

সাংবাদিকতার উপর প্রশিক্ষণগ্রহনকারীরা শিশুরা সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখবে। সাংবাদিকতা বিশ্বের অন্যতম একটি চ্যালেঞ্জিং পেশা। তথ্য প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার বিপ্লব সাংবাদিকতা পেশাকে আরও চ্যালেঞ্জিং করে তুলেছে। স্কুল কলেজের শিক্ষার্থীদের সাংবাদিকতা প্রশিক্ষণ তাদের পেশাগতজীবনে চ্যালেঞ্জ মোকাবেলায় যোগ্য ও দক্ষ করে গড়ে তুলবে। প্রতিষ্ঠিত হতে হলে প্রয়োজন আত্মবিশ্বাস। আর প্রশিক্ষণ সেই আত্মবিশ্বাস সৃষ্টিতে ভূমিকা রাখে। নিজেদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন করে। ২ জানুয়ারী শুক্রবার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ এর সহযোগিতায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের উদ্যোগে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ২ দিন ব্যাপী শিশু সাংবাদিকতার ওপর প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক এ কথাগুলো বলেন।
হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হবিগঞ্জ প্রতিনিধি রাসেল চৌধুরীর সভাপতিত্বে ও দীপ্ত টেলিভিশনের হবিগঞ্জ প্রতিনিধি আখলাছ আহমেদ প্রিয়’র সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল ও বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট দেবব্রত চক্রবর্ত্তী বিষ্ণু। বক্তব্য রাখেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের ফিচার সম্পাদক আহসান বিপুল।

 


সমাপনী অনুষ্ঠানে কর্মশালায় অংশগ্রহনকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রশিক্ষণার্থীর হাতে সার্টিফিকেট তুলে দেয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park