1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে যুবককে ৩ মাসের কারাদণ্ড

  • প্রকাশের সময় : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ১০১ বার পঠিত

গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি: সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ঈদুল ফিতর উপলক্ষে পর্যটনকেন্দ্র জাফলংয়ে বিপুল সংখ্যক পর্যটকের সমাগম ঘটে। আগত পর্যটকদের সেবার মান নিশ্চিত করার লক্ষ্যে শনিবার (২২ এ মার্চ) গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী ও গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান জাফলংয়ে বিভিন্ন স্থান পরিদর্শন করে।

এ সময় জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় এক যুবককে প্রকাশ্যে গাঁজা সেবন করা অবস্থায় আটক করে ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ধৃত যুবক আবির হাসান বাবুকে তিন মাসের কারাদণ্ড প্রদান করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী।

দণ্ডপ্রাপ্ত আবির হাসান বাবু খুলনা জেলার রুপসা উপজেলার রহিম নগর এলাকার মৃত কাশেম শেখ’র ছেলে। গ্রেফতারকৃত আসামিকে কারাগারে পাঠানোর জন্য গোয়াইনঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানাযায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park