1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

গোয়াইনঘাটে ১৪০টি পরিবার পেলো রমজানের খাদ্য উপহার সামগ্রী

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৮৩ বার পঠিত

গোয়াইনঘাট প্রতিনিধি :

মানবতার সেবার অঙ্গীকার নিয়ে মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ,সমাজের অসহায় সুবিধাবঞ্চিত হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার কল্যাণে কাজ করে যিনি আত্মতৃপ্তি অনুভব করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের সিলেট জেলা শাখার সহ-সভাপতি যুক্তরাজ্য প্রবাসী মোস্তাফিজুর রহমান কাওছার ও হাজী মোহাম্মদ শফিকুর রহমানের অর্থায়নে পবিত্র রমজান মাসে ১৪০টি পরিবারে খাদ্য উপহার সামগ্রীর বিতরণ করা হয়েছে ।
সোমবার ২ মার্চ সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১১ নং মধ্য জাফলং ইউনিয়নের কাপাউরা গ্রামের ১৪০টি হতদরিদ্র পরিবারের মধ্যে পোল্ট্রি মোরগ বিতরণ করা হয়। মোস্তফা মিয়ার সভাপতিত্বে ও মাওলানা তোফায়েল আহমদ চৌধুরীর পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,গোয়াইনঘাট উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস,মোহাম্মদ কামাল আহমেদ,মোজাম্মেল আলী,মন্তাজ মিয়াসহ এলাকার মুরুব্বিয়ান।
মোস্তাফিজুর রহমান কাওছার বলেন, “রমজান মাসে দুস্থ ও হতদরিদ্রদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। এই ধরনের কার্যক্রম সমাজে সবার জন্য অনুপ্রেরণার উৎস।”
স্থানীয়রা এই উদ্যোগকে প্রশংসা করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। উপহার সামগ্রী হাতে পেয়ে অনেকেই অনেক ভাবে দোয়া করেন প্রবাসীদের জন্য।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park