1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

ওসমানীনগরে স্বামীর বিরুদ্ধে স্ত্রী’র যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগ

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ২৭৪ বার পঠিত

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগর উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন এবং অন্য নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি পশ্চিম তিলাপাড়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে রফু মিয়া।

ভুক্তভোগী স্ত্রী সুমা ওসমানীনগর থানায় রফু মিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, সাদীপুর ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের সফি মিয়ার মেয়ে শারমিন আক্তার (২২)-এর সঙ্গে অবৈধভাবে বসবাস করছেন তার স্বামী রফু। এই সম্পর্ককে কেন্দ্র করে সুমা ও তার সন্তানদের উপর নেমে আসে নিপীড়ন।

সুমা জানান, স্বামী রফুর প্রবাস যাত্রার জন্য তিনি নিজের বাবার বাড়ি থেকে ৪টি গরু বিক্রি করে ২ লক্ষ টাকা দেন। পরবর্তীতে দেশে ফিরে রফু সিএনজি চালিত অটোরিকশা কেনার কথা বলে আরও ২ লক্ষ ৩০ হাজার টাকা আত্মীয়-স্বজনের কাছ থেকে এনে সুমার কাছ থেকে নেন। এরপর থেকেই শুরু হয় নির্যাতন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, রফু মিয়া তার বৈবাহিক জীবনের সন্তান স্ত্রী সন্তান রেখে অবৈধ ভাবে ইব্রাহিমপুর গ্রামে শারমিন আক্তারের বাড়িতে বসবাস শুরু করেন। এ নিয়ে প্রতিবাদ জানাতে গেলে সুমা ও তার সন্তানদেরকে শারমিন, শিহাব, শফিক মিয়া ও খালেদা মারধর করে বাড়ি থেকে বের করে দেয়।

এ বিষয়ে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park